ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১
৩৪ ফ্ল্যাট ও ২ দোকানের মালিকানা নিয়ে প্রশ্ন

এমপির সঙ্গে ছবি দেখিয়ে সাংবাদিকদের ভয় দেখালেন রাজউকের এস্টেট পরিদর্শক ফারুক মালুম 

রাজউকের এস্টেট পরিদর্শক ফারুক মালুমের হাতে ‘আলাদিনের চেরাগ’: গুলশান-উত্তরায় ৩৪ ফ্ল্যাট, রাজউক ট্রেড সেন্টারে ২ দোকান, বিতর্কিত পদোন্নতি—শিরোনামে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে এই কর্মকর্তা তাঁর ঘনিষ্ঠ ঢাকা-৯ আসনের এমপি হাবিবুর রশিদ হাবিবের পাশে দাঁড়ানো ছবি দেখিয়ে সাংবাদিকদের ভয় দেখান।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এস্টেট পরিদর্শক ফারুক হোসেন মালুমের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির পাহাড় গড়ার চাঞ্চল্যকর অভিযোগ। সাধারণ একজন সরকারি কর্মচারীর বেতনের সঙ্গে তাঁর বর্তমান জীবনযাত্রা এবং সম্পদের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। গুলশান ও উত্তরার মতো অভিজাত এলাকায় তাঁর রয়েছে ফ্ল্যাট, বাড়ি এবং বাণিজ্যিক দোকান। ক্ষমতার অপব্যবহার ও নিয়মবহির্ভূত পদোন্নতির মাধ্যমে তিনি গড়ে তুলেছেন সম্পদের বিশাল সাম্রাজ্য।

অনুসন্ধানে জানা যায়, রাজধানীর গুলশানের ১ নম্বর রোডের ২১ নম্বর প্লটের ৫ নম্বর বাড়িতে একটি দৃষ্টিনন্দন ফ্ল্যাট রয়েছে ফারুক হোসেন মালুমের। শুধু গুলশানই নয়, উত্তরার বিভিন্ন সেক্টরেও তাঁর স্থাবর সম্পত্তির বড় জাল রয়েছে। উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৪১ নম্বর বাড়িটি তাঁর নিজের মালিকানাধীন। এ ছাড়া উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৫৫ নম্বর বাড়িতে তাঁর ও তাঁর বেনামে রয়েছে চারটি বিশাল ফ্ল্যাট। একই সঙ্গে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িটির মালিকানাও তাঁর দখলে রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

আবাসিক সম্পত্তির পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও তাঁর রয়েছে বিশাল আধিপত্য। খোদ রাজউকের মালিকানাধীন রাজউক ট্রেড সেন্টারে ফারুক হোসেন মালুম ও তাঁর পরিবারের সদস্যদের নামে রয়েছে একাধিক দোকান। বিশেষ করে ১৮ ও ৩৮ নম্বর দোকান দুটির মালিকানা নিয়ে রাজউকের ভেতরে-বাইরে শুরু হয়েছে নানা আলোচনা। সাধারণ একজন পরিদর্শকের বৈধ আয়ে ঢাকা শহরের এসব অতি মূল্যবান এলাকায় এত সম্পদ অর্জন কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজউকেরই অনেক সহকর্মী।

রাজনৈতিক পটপরিবর্তনের পরও ক্ষমতার অপব্যবহার করে পার পেয়ে যাওয়ার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। ৫ আগস্টের পর প্রশাসনিক অস্থিরতার সুযোগ নিয়ে তিনি নিজের প্রভাব খাটিয়ে রাতারাতি পদোন্নতি বাগিয়ে নেন বলে অভিযোগ উঠেছে। কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে নেওয়া এই বিতর্কিত পদোন্নতির কারণে রাজউকের সাধারণ কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এদিকে রাজউকের পলাতক কর্মকর্তা শেখ শাহিনুল ইসলামের শেল্টারে থেকে ফারুক হোসেন মালুম পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে একজনের প্লট আরেকজনকে, প্লটের নথি গায়েব, ফাইল জিম্মি করে, প্লট হস্তান্তরে সীমাহীন হয়রানি করে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁদের এই সিন্ডিকেটের নানা অনিয়মের কারণে রাজউকের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হচ্ছে।

একজন সাধারণ সরকারি কর্মচারীর এমন আলাদিনের চেরাগ পাওয়ার মতো হঠাৎ বিত্তশালী হয়ে ওঠার ঘটনা সাধারণ মানুষকে অবাক করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) বা সংক্ষুব্ধ কোনো কর্তৃপক্ষ যদি দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে, তবে এই দুর্নীতির পেছনের সব রহস্য খুব সহজেই বেরিয়ে আসবে।

এ ব্যাপারে এস্টেট পরিদর্শক ফারুক হোসেন মালুম বলেন, এগুলো নিয়ে অফিসে বসে কোনো কথা বলব না।

এই সংবাদটি প্রকাশের পরে সাংবাদিকদের এমপির সঙ্গে তোলা ছবি দেখিয়ে ভয় দেখান। এ সময় সাংবাদিকরা ক্যামেরায় ভিডিও ধারণ করতে চাইলে তিনি দপ্তর ছেড়ে দৌড়ে পালিয়ে যান। এতে রাজউকের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে নষ্ট হয়। কারণ হাজার হাজার লোকজন তাঁর এই পালানোর দৃশ্য দেখেন এবং রাজউকের কর্মকর্তাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

৩৪ ফ্ল্যাট ও ২ দোকানের মালিকানা নিয়ে প্রশ্ন

এমপির সঙ্গে ছবি দেখিয়ে সাংবাদিকদের ভয় দেখালেন রাজউকের এস্টেট পরিদর্শক ফারুক মালুম 

আপডেট সময় ০৫:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬