ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ, মঙ্গলবার থেকে নিবন্ধন শুরু ডিএসসিসিতে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার আভাসে বিশ্ববাজারে তেলের দামে ধস কুমিল্লায় মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সঙ্গে আলোচনায় আশাবাদী ঢাকা আবু বকর চরিত্রে মুগ্ধতা, কে এই অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার? মেসির বাঁ পা পেলে থামানো কঠিন হতো: কেইন গণপূর্তে বৈষম্য সৃষ্টির অভিযোগে আলোচনায় নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলী মিয়ানমারে ক্লিনিক ও স্কুলে বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫ এলপিজির মূল্যবৃদ্ধিতে জনজীবনে নতুন সংকটের আশঙ্কা গোলাম পরওয়ারের প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটি, কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি

আবু বকর চরিত্রে মুগ্ধতা, কে এই অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

ইন্টারনেটের কল্যাণে বিনোদনজগৎ এখন আর নির্দিষ্ট কোনো দেশের সীমানায় আটকে নেই। হাতের মুঠোয় থাকা স্মার্টফোনে ইউটিউব ও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শক উপভোগ করছেন বিশ্বের নানা দেশের সিনেমা ও ধারাবাহিক। সেই ধারায় বাংলাদেশের দর্শকদের মধ্যেও জায়গা করে নিয়েছে পাকিস্তানি নাটক।

সম্প্রতি পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর আবু বকর চরিত্রটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। চরিত্রটির প্রেম, ব্যক্তিত্বের দুর্বলতা ও অপ্রকাশিত অনুভূতি নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যেই এবার মুখ খুলেছেন অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার।

পাকিস্তানের জনপ্রিয় উর্দু ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ ২০২৬ সালের ১ আগস্ট থেকে প্রচার শুরু হয়। এআরওয়াই ডিজিটাল চ্যানেলে প্রচারিত নাটকটির গল্পে রয়েছে নানা নাটকীয় মোড় ও অপ্রত্যাশিত ঘটনা। এতে আবু বকর চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার। অন্যদিকে জারিয়াব হাবিব চরিত্রে দুরেফিশান সেলিম এবং জামিল হোসেন চরিত্রে রয়েছেন নামির নাওয়াজ খান।

সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে হারুন রশিদের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের অভিনীত আবু বকর চরিত্রের নানা দিক তুলে ধরেছেন শেহরিয়ার। তাঁর বক্তব্যে উঠে এসেছে চরিত্রটির ব্যক্তিত্বের কিছু দুর্বলতা, জারিয়াবের প্রতি দীর্ঘদিনের ভালো লাগা এবং সেই অনুভূতি প্রকাশের আড়ালে থাকা নানা ইঙ্গিত।

কে এই আবু বকর?

আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। তিনি পাকিস্তানের একজন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও প্রযোজক। ১৯৮৮ সালের ৯ আগস্ট করাচিতে জন্মগ্রহণ করেন তিনি। করাচির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে অর্থায়ন ও বিপণন বিষয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্ত হন বিনোদনজগতের সঙ্গে।

ক্যারিয়ারের শুরুতে মডেলিং ও টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন শেহরিয়ার। ২০১২ সালে ‘মেরে দরদ কো জো জুবান মিলে’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। প্রথম দিকের কাজেই দর্শকদের নজর কাড়েন তিনি। এ ধারাবাহিকে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘হাম অ্যাওয়ার্ড’-এ সেরা টেলিভিশন সেনসেশন বিভাগে পুরস্কারও পান।

শেহরিয়ারের বাবা মুনাওয়ার আলম সিদ্দিকি পাকিস্তান বিমানবাহিনীর এয়ার কমোডর ছিলেন। অবসর নেওয়ার পর তিনি ব্যবসায় যুক্ত হন। তাঁর মা আমিনা মুনাওয়ার সিদ্দিকি একজন গৃহিণী। বাবা মুনাওয়ার হাম নেটওয়ার্কের পরিচালনা পর্ষদের সদস্য। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তাঁর ফুফু সুলতানা সিদ্দিকি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ, মঙ্গলবার থেকে নিবন্ধন শুরু ডিএসসিসিতে

আবু বকর চরিত্রে মুগ্ধতা, কে এই অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার?

আপডেট সময় ০৯:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬