ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেসির একমাত্র ভোট পেয়ে মাজা বললেন, ‘এটা আশা করিনি’ মানবতাবিরোধী অপরাধ: আমুসহ ৭ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল জামায়াতের সঙ্গে দূরত্বের গুঞ্জন, একক নির্বাচনের পথে এনসিপি চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, অক্ষত দম্পতি ও শিশু গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, জানা গেল আসল ঘটনা মাহফুজুল আলমের বিতর্কিত পদোন্নতি: আড়ালে প্রশ্নফাঁস সিন্ডিকেট সরিষাবাড়ী পৌরসভার ৩ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ, যান চলাচল স্বাভাবিক ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধী ব্যক্তির বাড়িতে আগুন, ক্ষতি ২ লাখ টাকা কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাল সনদে ২৪ বছর চাকরি, বেতন নিচ্ছেন বিএনপি নেতা জয়নাল

গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, জানা গেল আসল ঘটনা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

তৌসিফ মাহবুব ও সাফা কবিরের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। শোবিজে প্রায় একই সময়ে তাঁদের পথচলা শুরু। যদিও তাঁদের বন্ধুত্বের সম্পর্ক আরও পুরোনো। কিছুদিন আগেই তাঁরা ঘুরতে গিয়েছিলেন সিলেটে। সেই ভ্রমণের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তাঁরা।

এর মধ্যেই একটি ফেসবুক পেজে দেখা গেল ভিন্নধর্মী একটি ভিডিও। সেখানে গায়ে হলুদের আয়োজনে দেখা যায় তৌসিফ ও সাফাকে। তাঁদের পরনে হলুদের সাজপোশাক। দেখে মনে হচ্ছিল, যেন তাঁদেরই গায়ে হলুদের অনুষ্ঠান!

একটি রিসোর্টে হয়েছে এই আয়োজন। সাফার পরনে ছিল হলুদের ওপর নানা রঙের নকশা করা লেহেঙ্গা। আর তৌসিফের পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও কুর্তি। তাঁদের ঘিরে ছিলেন আরও অনেক তরুণ-তরুণী। পুরো আয়োজনে ছিল খুশির আমেজ। তৌসিফ-সাফার রসায়নও নজর কেড়েছে সবার। কিন্তু বিষয়টি কী?

জানা গেছে, এটি আসলে একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্র। প্রতিষ্ঠানটি বিয়ের বিভিন্ন আয়োজনের পোশাক ডিজাইন ও বিক্রি করে। তৌসিফ-সাফাকে এমন আবহে দেখে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। দুই দিনেই বিজ্ঞাপনচিত্রটির ভিউ প্রায় সাড়ে চার লাখে পৌঁছেছে। অনেকেই তাঁদের অপূর্ব রসায়নের প্রশংসা করছেন। কেউ কেউ আবার এটিকে কোনো নাটকের দৃশ্য বলে মনে করছেন।

প্রসঙ্গত, ২৭ অক্টোবর ছিল তৌসিফের জন্মদিন। এবার সব ব্যস্ততা এড়িয়ে স্ত্রী ও বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন সিলেটে। সেই সফরে তৌসিফ-সাফার সঙ্গে ছিলেন তাঁদের আরও দুই বন্ধু মুমতাহিনা চৌধুরী টয়া ও সৈয়দ জামান শাওন। সিয়াম আহমেদেরও যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি।

ভ্রমণের একটি ছবি শেয়ার করে তৌসিফ লিখেছেন, ‘বয়স বাড়ে, সময় বদলায়, জীবনের হিসাব বদলে যায়। কিন্তু কিছু বন্ধুত্ব মনে করিয়ে দেয়, জীবনে এখনো অনেক কিছু সুন্দর আছে।’

তৌসিফকে সামনে দেখা যাবে শিহাব শাহীনের ‘ক্যাফে আমব্রেলা’ ওয়েব সিনেমায়। এটি আইস্ক্রিনে মুক্তি পেয়েছে। এতে তৌসিফের সঙ্গে অভিনয় করেছেন বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার, পার্থ শেখ, আমিনা ইসলাম ও আরেফিন জিলানী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসির একমাত্র ভোট পেয়ে মাজা বললেন, ‘এটা আশা করিনি’

গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, জানা গেল আসল ঘটনা

আপডেট সময় ০১:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬