ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

চলে গেলেন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি মা হারিয়েছেন। তাঁর মা মরিয়ম বেগম রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা ও কিডনি রোগে ভুগছিলেন তিনি।

পরিচালক বদিউল আলম খোকন সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে হাসপাতালের আইসিইউতে নেওয়ার প্রস্তুতির সময় তাঁর মৃত্যু হয়।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার ভোরে নিকেতনের মসজিদে মরহুমার প্রথম জানাজা হয়। এরপর মরদেহ ফ্রিজিং ভ্যানে করে তাঁর গ্রামের বাড়ি খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে গুলশানের নিকেতনের বাসায় হঠাৎ স্ট্রোক করেছিলেন মরিয়ম বেগম। অবস্থার অবনতি হলে গত ১৪ অক্টোবর রাত পৌনে ২টার দিকে তাঁকে দ্রুত মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই মঙ্গলবার রাতে তাঁর জীবনাবসান ঘটে।

এদিকে দীর্ঘকাল ধরে চলচ্চিত্র অঙ্গন ও লোকচক্ষুর আড়ালে রয়েছেন চিত্রনায়িকা পপি। সহকর্মীদের সঙ্গেও তাঁর কোনো যোগাযোগ নেই। মায়ের মৃত্যুর এই সংবাদে ঢালিউড পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। একসময়ে ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন এই অভিনেত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

চলে গেলেন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম

আপডেট সময় ১২:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬