ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন ডাম্পিং থেকে সোজা বিমান সচিব পদে সড়ক সচিব জিয়াউল হকের স্ত্রী! বিদ্যালয়ের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদ্‌যাপন চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতা তোতার বিরুদ্ধে মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪ ক্রসফায়ার মন্তব্য ঘিরে বিতর্ক, নতুন আইজিপি নিয়োগে আলোচনায় ৩ কর্মকর্তা কুমিল্লায় ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকাসহ পিকআপ আটক

পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদ্‌যাপন

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসন ও বিআরটিএ পঞ্চগড় সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলফিকার নাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিআরটিএ পঞ্চগড় সার্কেলের মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটক, পঞ্চগড় ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. বেলাল হোসেন এবং পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ অন্যান্য অতিথি।

আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী, মোটর পরিবহন শ্রমিক, পিটিআইয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নিরাপদ সড়ক গড়ে তোলার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন

পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদ্‌যাপন

আপডেট সময় ০১:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬