ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদপুরের ওয়ার্ড বিএনপি সভাপতি রাজেশ প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান চট্টগ্রামের ডিসির ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে পোস্ট, প্রত্যাহার জামালগঞ্জের এসিল্যান্ড কৃষি সহায়তায় নয়ছয়: ডিএইর ঢাকা অঞ্চলের পিডি কাইয়ুমের অপকর্মের জালে কৃষকের হাহাকার পীরগঞ্জের ইউএনও গোলাম রব্বানী সরদারের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও ঘুষ বাণিজ্যের অভিযোগ ইয়ামাল, এমবাপে নাকি কেইন—ব্যালন ডি’অর জিতবেন কে? চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা নিকি মিনাজকে দেখে ট্রাম্প বললেন, ‘এমন সুন্দর নিতম্ব আগে দেখিনি’

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল ও তার স্ত্রী জান্নাতুন নেছা। এক বিশেষ ভাবনা থেকে বিয়েতে দেনমোহরের জন্য এই অঙ্ক বেছে নিয়েছেন এই নবদম্পতি।

গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের কাছের মানুষরা উপস্থিত ছিলেন। জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তির সঙ্গে যুক্ত। বিয়ের আনুষ্ঠানিকতার চেয়ে তাদের দেনমোহরের অঙ্কটি নিয়েই এখন বেশি কৌতূহল।

এ নিয়ে সুজাত শিমুল জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তারা চেয়েছিলেন দেনমোহরের অঙ্কটি হবে ব্যতিক্রমী। দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এবং বিশেষ অর্থবহ একটি সংখ্যা খুঁজছিলেন তারা। সেই ভাবনা থেকেই আসে ৯৯৯-এর ধারণা।

জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করে সেবা নেওয়া যায়। পরিচিত এই নম্বরটির সঙ্গে বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের যোগসূত্র খুঁজে পেয়েছেন তারা। শিমুলের ভাষায়, বিয়ে জীবনের প্রয়োজনীয় একটি অংশ, যার মধ্য দিয়ে শুরু হয় নতুন অধ্যায় এবং আসে এক ধরনের পূর্ণতা।

এদিকে রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এই অভিনেতা জানান, প্রিয় সুহৃদ, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীজন, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই বলে যে, অত্যন্ত স্বল্প সময়ের ব্যবধানে গতকাল (শনিবার) সন্ধ্যায় মিরপুরস্থ একটি রেস্তোরাঁয় আমাদের বিয়ের বাগদান অনুষ্ঠান সম্পন্ন করায় আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাতে পারিনি।

তিনি আরও লেখেন, একান্তই পরিবারের স্বজনদের উপস্থিতিতেই এই আয়োজন স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বর মাসে আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই মূল আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের দাম্পত্যজীবন সুখের হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

আপডেট সময় ১২:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬