ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদপুরের ওয়ার্ড বিএনপি সভাপতি রাজেশ প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান চট্টগ্রামের ডিসির ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে পোস্ট, প্রত্যাহার জামালগঞ্জের এসিল্যান্ড কৃষি সহায়তায় নয়ছয়: ডিএইর ঢাকা অঞ্চলের পিডি কাইয়ুমের অপকর্মের জালে কৃষকের হাহাকার পীরগঞ্জের ইউএনও গোলাম রব্বানী সরদারের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও ঘুষ বাণিজ্যের অভিযোগ ইয়ামাল, এমবাপে নাকি কেইন—ব্যালন ডি’অর জিতবেন কে? চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা নিকি মিনাজকে দেখে ট্রাম্প বললেন, ‘এমন সুন্দর নিতম্ব আগে দেখিনি’

নিকি মিনাজকে দেখে ট্রাম্প বললেন, ‘এমন সুন্দর নিতম্ব আগে দেখিনি’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানের পোর্ট হিউরনে আয়োজিত এক রিপাবলিকান নির্বাচনী জনসভায় বিখ্যাত র‍্যাপার নিকি মিনাজের শারীরিক গঠনের প্রশংসা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) এই জনসভার আগে ৪৩ বছর বয়সী এই সংগীতশিল্পী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিমানে ভ্রমণ করেন।

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প আগে ওহাইওর সিনেটর জন হাস্টেডের শারীরিক গঠনের কথা উল্লেখ করে বলেন, এরপর তিনি নিকি মিনাজের দিকে তাকান। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে মিনাজের অবয়বের প্রশংসা করেন।

মঞ্চ ছেড়ে নামার সময় ট্রাম্প বলেন, ‘নিকিকে এর চেয়ে বেশি সুন্দর আর কখনো লাগেনি।’ এর আগে, নিজের বক্তব্যে এক রিপাবলিকান পুরুষ প্রার্থীর নিতম্বের প্রশংসা করেন ট্রাম্প। এরপরই সমবেত জনতার দৃষ্টি মিনাজের দিকে ফেরান তিনি।

প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘যাই হোক, একটু আগে আমি একটি সুন্দর নিতম্ব দেখেছি। নিকি মিনাজের। এটিতে চোখ এড়িয়ে যাওয়া কঠিন।’

জনতার উল্লাসের মধ্যে তিনি মিনাজকে ‘দাঁড়াতে’ বলেন এবং যোগ করেন, তিনি আশা করছেন, মিনাজ তার এই মন্তব্যে ‘অপমানিত’ বোধ করেননি।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নিকি মিনাজ ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি জানান, ট্রাম্পের প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে আশার সঞ্চার হয়েছে এবং তিনি শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিচ্ছেন। মিনাজ আগামী মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থীদের জয়ী করার জন্য উপস্থিত সমর্থকদের প্রতি আহ্বান জানান।

এর আগে বিমান ভ্রমণের সময় তোলা একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে হোয়াইট হাউসের প্রেস সচিব পদ নিয়ে একটি রসাত্মক মন্তব্য করেন ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং। এতে করে ট্রাম্প প্রশাসনে মিনাজের সম্ভাব্য ভূমিকার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: ডব্লিউআইওএ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ

নিকি মিনাজকে দেখে ট্রাম্প বললেন, ‘এমন সুন্দর নিতম্ব আগে দেখিনি’

আপডেট সময় ১২:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬