ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষেধাজ্ঞার ১৮ দিনেও থামেনি ইলিশ শিকার, লক্ষ্মীপুরে আটক ১৩৮ জেলে এক দিনে এক লাখ গাছ লাগাবে চট্টগ্রাম জেলা প্রশাসন ৩৬ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা প্রায় ৮ লাখ টাকা ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা মিলবে যেখানে কুমিল্লা সদর দক্ষিণে স্কুল কমিটির সভাপতি পদে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে শিক্ষা কর্মকর্তার ভূমিকা ফিলিপাইনে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট আ. লীগকে ফেরাতে প্রয়োজনীয় সবকিছু করছে বিএনপি: নাহিদ মার্কিন নিষেধাজ্ঞায় আটকে পড়া ৪০ ইরানি নাবিক শ্রীলঙ্কায় সেনা মোতায়েনসহ জামায়াতের একাধিক দাবি ইসিতে সাংবাদিককে হুমকি, গ্রামের বাড়িতে আতঙ্ক সৃষ্টির অভিযোগ

ফিলিপাইনে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

ফিলিপাইনের বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজ দুটি এসএফ-২৬০ সিরিজের। গত ২৩ অক্টোবর (শুক্রবার) বিকেলে ফিলিপাইনের বাতানগাস প্রদেশের লিপা শহরের বিমানঘাঁটির আকাশে উড়োজাহাজ দুটির সংঘর্ষ হয়। এতে দুই উড়োজাহাজের চার পাইলটই ঘটনাস্থলে নিহত হন। তবে এ দুর্ঘটনায় বিমানঘাঁটির কোনো ক্ষতি হয়নি এবং নিহত চারজন ছাড়া আর কেউ হতাহত হননি।

এসএফ-২৬০ সিরিজের প্রতিটি উড়োজাহাজে দুজন করে পাইলট থাকেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালে ফিলিপাইন বিমানবাহিনী তাদের বহরে থাকা অবশিষ্ট এসএফ-২৬০ উড়োজাহাজগুলোর উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে।

ফিলিপাইনের বিমানবাহিনী ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বর্ণনা করলেও ঠিক কী পরিস্থিতিতে এটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

ঘটনা সম্পর্কে অবগত ফিলিপাইনের দুজন কর্মকর্তা জানিয়েছেন, আকাশে উড়োজাহাজ দুটির সংঘর্ষ হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা এ তথ্য দেন। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় তাঁরা নাম প্রকাশ করতে চাননি।

একজন প্রত্যক্ষদর্শী এপিকে জানিয়েছেন, উড়োজাহাজ দুটি একটি বিমানঘাঁটিতে সামরিক কর্মীদের ব্যবহৃত ব্যারাকের কাছাকাছি বিধ্বস্ত হয়।

এসএফ-২৬০ বিমানের আগের দুর্ঘটনা

ফিলিপাইন বিমানবাহিনীর এসএফ-২৬০ সিরিজের উড়োজাহাজের দুর্ঘটনার নজির আগেও রয়েছে। এর আগে অন্তত দুটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

গত মে মাসে উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশ বেঙ্গুয়েতে নেভিগেশন প্রশিক্ষণের সময় একটি এসএফ-২৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ওই ঘটনায় উড়োজাহাজে থাকা দুই পাইলটই নিহত হন।

বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ম্যানিলার উত্তর-পশ্চিমে বাতানগাস প্রদেশে প্রশিক্ষণ উড্ডয়নের সময় আরেকটি এসএফ-২৬০ উড়োজাহাজ ধানখেতে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনাতেও দুই পাইলট নিহত হয়েছিলেন।

সর্বশেষ দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ফিলিপাইন তাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে দেশটির বিমানবাহিনী, নৌবাহিনী ও স্থলবাহিনীর আধুনিকায়ন প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, দেশটির সশস্ত্র বাহিনীকে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিদ্রোহ মোকাবিলার পাশাপাশি দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক বিরোধ ঘিরে চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনাও সামাল দিতে হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞার ১৮ দিনেও থামেনি ইলিশ শিকার, লক্ষ্মীপুরে আটক ১৩৮ জেলে

ফিলিপাইনে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

আপডেট সময় ০৭:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬