ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জ্যাক স্প্যারোর গল্পের শেষটা সুন্দর করতে চান জনি ডেপ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৫৪০ বার পড়া হয়েছে

সাগরের উত্তাল ঢেউ, পালতোলা জাহাজ আর জলদস্যুদের রোমাঞ্চকর অভিযানের সঙ্গে মিশে আছে এক পরিচিত সংগীত। সেই সংগীতের তালে পর্দায় হাজির হতেন বিচিত্র স্বভাবের জলদস্যু ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। তাঁর হাঁটাচলা, সংলাপ ও দুঃসাহসিক কর্মকাণ্ডে মুগ্ধ হয়েছেন বিশ্বের কোটি কোটি দর্শক। সেই জনপ্রিয় চরিত্রে আবারও ফিরতে পারেন হলিউড অভিনেতা জনি ডেপ।

জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তিতে তাঁর অভিনয়ের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে প্রত্যাবর্তনের বিষয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা দেননি অভিনেতা। বরং জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিটির সমাপ্তি আরও সুন্দর ও স্মরণীয় করে তোলার সুযোগ থাকলেই কেবল তিনি এতে যুক্ত হওয়ার কথা ভাববেন।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘এবেনিজার’-এর প্রচারণায় এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ডেপ। তিনি জানান, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের গল্পের আরও ভালো সমাপ্তি নিশ্চিত করাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিনেতার কথায়, ‘আমি সত্যিই শুধু একটাই বিষয়ে যুক্ত থাকতে চাই, আর তা হলো তাদের আরও ভালো একটি সমাপ্তি উপহার দেওয়া।’

এদিকে ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ডেপ। তাঁকে নিজের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে অভিনেতা জানান, ব্রুকহাইমার ডাকলে আগামীকালই তাঁর সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি। কাজের ধরন কী, সেটি তাঁর কাছে মুখ্য নয়। বরং বন্ধুত্ব ও পারস্পরিক আস্থাই এখানে বড় বিষয়।

এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রুকহাইমার জানিয়েছিলেন, নতুন সিনেমা নিয়ে ডেপের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। চিত্রনাট্য পছন্দ হলে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে ফিরতে পারেন অভিনেতা। তখন তিনি আরও জানান, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। নির্মাতারা উপযুক্ত গল্প খুঁজছেন।

২০০৩ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমার মাধ্যমে জ্যাক স্প্যারো চরিত্রে যাত্রা শুরু করেন জনি ডেপ। ২০১৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির পাঁচটি সিনেমায় অভিনয় করেন তিনি। বিশ্বজুড়ে সিনেমাগুলোর মোট আয় প্রায় ৪৫০ কোটি ডলার। এর মধ্যে ‘ডেড ম্যানস চেস্ট’ (২০০৬) ও ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) সিনেমা দুটি এককভাবে এক বিলিয়ন ডলারের বেশি আয় করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জ্যাক স্প্যারোর গল্পের শেষটা সুন্দর করতে চান জনি ডেপ

আপডেট সময় ০৪:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬