ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছয় ঘণ্টা টোল মওকুফ পরিদর্শনে গিয়ে ইউএইচএফপিওকে না পেয়ে অপেক্ষা করলেন স্বাস্থ্যমন্ত্রী শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চুক্তির মেয়াদ শেষ ২৯ নভেম্বর, যন্ত্র কেনায় জট; অনিশ্চয়তায় দুই হাসপাতালের ডায়ালাইসিস সেবা পীরগঞ্জে কোটি টাকার কৃষি কোয়ার্টার অব্যবহৃত, আবাসস্থল বানিয়েছেন স্থানীয়রা পরিবারের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো ব্যবহারের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পদ ছাড়লেন জসিম চেয়ারম্যান ঘণ্টায় ১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ছাত্রী নিহতের প্রতিবাদে আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৫)। তিনি কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে উল্টো পথে মোড় ঘোরার সময় প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানটির সামনেই দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে সেটি গিয়ে পড়ে আরেকটি লোকাল বাসের ওপর। এ সময় পাশেই একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি থাকায় সেটির চালক দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে। বিস্তারিত জেনে পরে জানাতে পারবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছয় ঘণ্টা টোল মওকুফ

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০২:১৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬