ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চুক্তির মেয়াদ শেষ ২৯ নভেম্বর, যন্ত্র কেনায় জট; অনিশ্চয়তায় দুই হাসপাতালের ডায়ালাইসিস সেবা পীরগঞ্জে কোটি টাকার কৃষি কোয়ার্টার অব্যবহৃত, আবাসস্থল বানিয়েছেন স্থানীয়রা পরিবারের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো ব্যবহারের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পদ ছাড়লেন জসিম চেয়ারম্যান ঘণ্টায় ১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ছাত্রী নিহতের প্রতিবাদে আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট বাড়ির দরজায় মুড়ির প্যাকেট, খুলতেই বিস্ফোরণে আহত জামায়াত নেতা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে নিহত ১

বাড়ির দরজায় মুড়ির প্যাকেট, খুলতেই বিস্ফোরণে আহত জামায়াত নেতা

খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে রাখা বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম দিঘলিয়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পর বসতঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান তিনি। কেউ ভুল করে রেখে গেছে মনে করে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে যান। কিছুক্ষণ পর সেটি বিস্ফোরিত হয়।

এতে মনিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

বাড়ির দরজায় মুড়ির প্যাকেট, খুলতেই বিস্ফোরণে আহত জামায়াত নেতা

আপডেট সময় ০২:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬