ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর আ.লীগ নেতার মৃত্যু এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের সামিউল ইসলাম ইবিতে পরীক্ষায় অসদুপায়, বিভিন্ন মেয়াদে শাস্তি পেলেন ২৪ শিক্ষার্থী নওগাঁয় নিখোঁজের এক দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বাংলাদেশ সময় কখন ভোট শুরু, ফল জানা যাবে কখন? উত্তরা-তুরাগে মিথ্যা মামলার নামে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছয় ঘণ্টা টোল মওকুফ পরিদর্শনে গিয়ে ইউএইচএফপিওকে না পেয়ে অপেক্ষা করলেন স্বাস্থ্যমন্ত্রী শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নিয়েছেন। তাঁরা হলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফয়সল আমীন জানান, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করাই তাঁর অগ্রাধিকার। তাঁর এলাকায় কৃষকদের সমস্যা সমাধানে প্রথমেই কাজ শুরু করবেন তিনি।

তিনি আরও জানান, জনগণের প্রত্যাশা পূরণ এবং দায়িত্ব নিষ্ঠা ও সচেতনতার সঙ্গে পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ সময় এলিজা জামান বলেন, তিনি নারী ও শিশুদের জন্য কাজ করতে চান এবং সংসদে তাঁদের কথা তুলে ধরতে চান।

তিনি আরও বলেন, ফেরদৌসী আহমেদ মিষ্টির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে তিনি সতর্ক থাকবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর আ.লীগ নেতার মৃত্যু

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

আপডেট সময় ০৩:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬