ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় দোকানিদের বের করে ৪ দোকানে তালা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা দিনাজ উদ্দিন কীর্তন আর ধর্মীয় গানে সম্প্রীতির সুর ছড়াচ্ছে কালিয়াকৈরে গীরেন পাগলার মেলা বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর আ.লীগ নেতার মৃত্যু এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের সামিউল ইসলাম ইবিতে পরীক্ষায় অসদুপায়, বিভিন্ন মেয়াদে শাস্তি পেলেন ২৪ শিক্ষার্থী নওগাঁয় নিখোঁজের এক দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বাংলাদেশ সময় কখন ভোট শুরু, ফল জানা যাবে কখন? উত্তরা-তুরাগে মিথ্যা মামলার নামে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বাংলাদেশ সময় কখন ভোট শুরু, ফল জানা যাবে কখন?

কংগ্রেসে নিজেদের প্রতিনিধি নির্বাচনে মঙ্গলবার যুক্তরাষ্ট্রজুড়ে ২৩ কোটিরও বেশি নিবন্ধিত ভোটার ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশটির মধ্যবর্তী এই নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যের ভোটাররা তাদের গভর্নরও নির্বাচন করবেন। বর্তমানে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষই ক্ষমতাসীন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময় কখন শুরু হবে ভোটগ্রহণ?

যুক্তরাষ্ট্রে ভোটগ্রহণ শুরুর কেন্দ্রীয়ভাবে নির্দিষ্ট কোনো সময় নেই। প্রতিটি অঙ্গরাজ্য নিজস্ব নিয়ম অনুযায়ী ভোটগ্রহণের সময় নির্ধারণ ও পরিচালনা করে।

তবে দেশটিতে সবার আগে ভোটগ্রহণ শুরু হবে ভার্মন্ট অঙ্গরাজ্যে স্থানীয় সময় ভোর ৫টায়। বাংলাদেশ সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৪টায় ভোটকেন্দ্র খুলে দেওয়া হবে। এরপর নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট ও কেনটাকিতে স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টায়) ভোটগ্রহণ শুরু হবে।

এ ছাড়া জর্জিয়া, ফ্লোরিডা, পেনসিলভানিয়া ও নিউইয়র্কে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে ভোটগ্রহণ শুরু হবে। ওহাইও ও নর্থ ক্যারোলাইনায় ভোটগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। মিশিগানে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভোটকেন্দ্র খোলা হবে।

ভোটগ্রহণ শেষ হবে কখন?

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন টাইম জোন থাকায় ধাপে ধাপে ভোটকেন্দ্রগুলো বন্ধ হতে শুরু করবে। সবার আগে ইন্ডিয়ানা ও কেনটাকিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টায়) ভোটগ্রহণ শেষ হবে।

মিশিগানে স্থানীয় সময় রাত ৮টায় এবং কানসাসে সন্ধ্যা ৭টায় (উভয় স্থানে বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টায়) ভোটগ্রহণ শেষ হবে। এ ছাড়া আইওয়াতে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৭টায়) ভোটকেন্দ্র বন্ধ হবে।

সবার শেষে আলাস্কায় ভোটকেন্দ্র বন্ধ হবে। সেখানে ভোটগ্রহণ শেষ হবে স্থানীয় সময় রাত ১টার দিকে। বাংলাদেশ সময় বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এই অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা।

কখন পাওয়া যাবে চূড়ান্ত ফলাফল?

ভোটগ্রহণ শেষ হতে শুরু করার সঙ্গে সঙ্গেই মঙ্গলবার রাত থেকে প্রাথমিক ও আংশিক ফলাফল প্রকাশ হতে থাকবে।

মঙ্গলবার সন্ধ্যা পেরিয়ে বুধবারও একের পর এক অঙ্গরাজ্যের ভোট গণনার ফল সামনে আসবে। অঙ্গরাজ্যগুলোতে ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচনী কর্মকর্তারা ভোট গণনার প্রাথমিক তথ্য প্রকাশ করতে শুরু করবেন।

তবে প্রাথমিক ফল প্রকাশের অর্থ চূড়ান্ত বিজয়ী নিশ্চিত হওয়া নয়। নির্বাচনী কর্মকর্তারা কেন্দ্রভিত্তিক ব্যালট যাচাই ও গণনা শেষে ফল প্রকাশ করেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মতো সংবাদমাধ্যমগুলো এসব তথ্য বিশ্লেষণ করে কোনো আসনের বিজয়ী নিশ্চিত করে থাকে।

যেসব আসনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে, সেগুলোর ফল পুরোপুরি পরিষ্কার হতে কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিনও লেগে যেতে পারে। ফলে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কোন দল কংগ্রেসের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে, তা স্পষ্ট নাও হতে পারে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যেভাবে ভোট দেওয়া হয়

ভোটাররা নিজেদের সুবিধা অনুযায়ী ডাকযোগে, আগাম ভোটের মাধ্যমে কিংবা নির্বাচনের দিন অর্থাৎ মঙ্গলবার সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনের রাতের পরও বিপুলসংখ্যক ডাকযোগে পাঠানো ব্যালট, প্রভিশনাল ব্যালট ও অন্যান্য বিশেষ ব্যালটের গণনা অব্যাহত থাকে। এ কারণে চূড়ান্ত ও সরকারি ফল পেতে কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

সবার নজর থাকবে যেসব আসনের লড়াইয়ে

সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের চারটি বাড়তি আসনে জয় পেতে হবে। অন্যদিকে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য দলটির প্রয়োজন অন্তত তিনটি অতিরিক্ত আসন।

দুই প্রধান দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে যেসব আসনের দিকে সবার নজর থাকবে—

– মিশিগান: ডেমোক্র্যাটিক প্রতিনিধি হ্যালি স্টিভেন্স রোববার রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন জানানোর পর পরিস্থিতি বদলে গেছে। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ ও ট্রাম্পের অনুসারী মাইক রজার্সের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

– ফ্লোরিডা: ডেমোক্র্যাট প্রার্থী অ্যাঞ্জি নিক্সন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান সিনেটর অ্যাশলে মুডির বিপক্ষে।

– জর্জিয়া: ডেমোক্র্যাটিক সিনেটর জন অসফ লড়ছেন রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সের সঙ্গে।

– মেইন: অভিজ্ঞতা ও জনপ্রিয়তার বিচারে শক্ত অবস্থানে থাকা রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের বিপক্ষে লড়ছেন ডেমোক্র্যাট ট্রয় জ্যাকসন।

– নিউ হ্যাম্পশায়ার: ডেমোক্র্যাটিক প্রতিনিধি ক্রিস পাপাসের মুখোমুখি হচ্ছেন সাবেক রিপাবলিকান সিনেটর জন সুনুনু।

– নর্থ ক্যারোলিনা: সিনেট আসনে ডেমোক্র্যাট রয় কুপার লড়ছেন রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলির বিরুদ্ধে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় দোকানিদের বের করে ৪ দোকানে তালা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা দিনাজ উদ্দিন

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বাংলাদেশ সময় কখন ভোট শুরু, ফল জানা যাবে কখন?

আপডেট সময় ০৩:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬