ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘণ্টায় ১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ছাত্রী নিহতের প্রতিবাদে আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট বাড়ির দরজায় মুড়ির প্যাকেট, খুলতেই বিস্ফোরণে আহত জামায়াত নেতা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে নিহত ১ দীর্ঘ ক্যারিয়ারের রহস্য রোনালদোর খাদ্যাভ্যাস, যা জানান সাবেক শেফ জমির সীমানা নির্ধারণে ৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকাসহ সার্ভেয়ার আটক পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল, আগেই মজুরি বোর্ড গঠন: তথ্য উপদেষ্টা ১১০ কোটি টাকার কেনাকাটায় অনিয়ম, তদন্ত শেষে অভিযুক্তদের দায়মুক্তি কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় গ্রাম পুলিশকে বিদায় ৬০ টাকার উমেদার আশিক এখন ধানমন্ডি সাব-রেজিস্ট্রি অফিসের অঘোষিত জমিদার

পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল, আগেই মজুরি বোর্ড গঠন: তথ্য উপদেষ্টা

বর্তমানে জীবনযাত্রার ব্যয় বাড়ছে। সে কারণে পোশাকশ্রমিকদের জীবন কঠিন হয়ে উঠছে। এ কারণে পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল হয়ে আগেই মজুরি বোর্ড গঠন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, ফলে সমস্যা শেষ হয়ে যাওয়ার কথা। তারপরও চলমান আন্দোলনে কয়েকজনের মধ্যে যে ধরনের সহিংস আচরণ দেখা গেছে, তা কোনোভাবেই পোশাকশ্রমিকদের আচরণ হতে পারে না।

মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কিছু করতে পারবে বলে মনে করি না। তবে যেহেতু তাদের কাছে লুটের অনেক টাকা আছে, তাই কোথাও কোথাও নাশকতা করতে পারে। এর সঙ্গে ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার পথ তৈরি হবে বলে মনে করি না।

তিনি আরও বলেন, ডিসেম্বরের পরও কোনো না কোনো সময় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে। ১৯৯১ সালে হেরে যাওয়ার পর শেখ হাসিনা বলেছিলেন, সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেবেন না। এখনও তিনি শান্তিতে থাকতে না দেওয়ার চেষ্টা করবেন। যত দিন তিনি বেঁচে আছেন, তত দিন এ চেষ্টা করবেন বলে মনে করি। আর সেটাকে প্রতিহত করব।

স্বৈরাচারী সরকার ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য আছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, যেকোনো আন্দোলনে বিরোধীপক্ষকে দায়ী করার যে প্রবণতা, তা বর্তমান সরকারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সরকার যথেষ্ট তথ্য-প্রমাণ নিয়েই বিরোধীপক্ষকে দায়ী করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে আন্দোলন মোকাবিলা করত, তার চেয়ে অনেক ভালোভাবে মোকাবিলা করা হচ্ছে। তারপরও দু-একটি জায়গায় ভুলভ্রান্তি হতে পারে। কোথায় গুলি করলে সবচেয়ে কম হতাহতের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে, সে চর্চাগুলো সরকারের অধীনে পুলিশ করবে।

তথ্য উপদেষ্টা বলেন, আইনে লেখা আছে, পুলিশ কোন পরিস্থিতিতে হত্যার উদ্দেশ্যে গুলি করতে পারবে। পরিস্থিতি অনুযায়ী পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে। তবে সেটি আইনি প্রক্রিয়ায় ও নিয়ম অনুযায়ী অবধারিত ছিল কি না, সে প্রেক্ষাপটে বিষয়টি দেখতে হবে।

দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে এলপিজির দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, এর পেছনে যুক্তি আছে। এলএনজি ও এলপিজি যে দামে কেনা হচ্ছে, তাতে ভর্তুকি দিয়ে ব্যয় মেটানো যাচ্ছে না। ভর্তুকি দেওয়ার সামর্থ্য সরকারের কমছে। এতে সরকারকে ঋণ নিতে হবে। এর ফলেও মুদ্রাস্ফীতি বাড়বে। একই বিষয়। বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘণ্টায় ১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল, আগেই মজুরি বোর্ড গঠন: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০১:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬