ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫, শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে গ্রেপ্তার ১ প্রথমবারের মতো আয়োজিত সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চন্দনাইশ ভূমি অফিসের নথি ফেলা হলো নদীতে, প্রতিবাদ করায় চাকরি হারালেন নৈশপ্রহরী গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা জিতলে ‘মিস্টার ভেটো’ হবেন ট্রাম্প কারামুক্ত হয়ে আখতারুজ্জামান বললেন, ‘সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না’ আমাকে আগের মতো গ্ল্যামারাস লাগে না: পিয়া জান্নাতুল মিরপুরে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিরাপত্তার স্বার্থে বন্ধ মেট্রোরেল স্টেশন

মিরপুরে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। অন্যদিকে, শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ জানায়, আন্দোলনস্থলে প্রায় ৭ থেকে ৮ হাজার শ্রমিক অবস্থান করছেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

বর্তমানে ওই এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। এ ছাড়া রাজধানীর পল্লবীর কালশী রোডেও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সেখানে কয়েকজন শ্রমিককে পুলিশ সদস্যদের মারধর করতে দেখা যায়।

এ বিষয়ে পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, সড়কে শ্রমিকদের অবরোধ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করছি। মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপডেট সময় ১১:৫৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬