ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দীর্ঘ ক্যারিয়ারের রহস্য রোনালদোর খাদ্যাভ্যাস, যা জানান সাবেক শেফ জমির সীমানা নির্ধারণে ৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকাসহ সার্ভেয়ার আটক পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল, আগেই মজুরি বোর্ড গঠন: তথ্য উপদেষ্টা ১১০ কোটি টাকার কেনাকাটায় অনিয়ম, তদন্ত শেষে অভিযুক্তদের দায়মুক্তি কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় গ্রাম পুলিশকে বিদায় ৬০ টাকার উমেদার আশিক এখন ধানমন্ডি সাব-রেজিস্ট্রি অফিসের অঘোষিত জমিদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিছের মৃত্যুতে ধামাচাপার অভিযোগ কুমিল্লায় সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫, শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে গ্রেপ্তার ১

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫, শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে গ্রেপ্তার ১

কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৮৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ সময় শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশ সমন্বিতভাবে অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। মহানগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ৩৮৫ জনের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিরা রয়েছেন।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশ জানিয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নিরাপদ নগরী গড়ে তোলা ও কিশোর অপরাধ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ক্যারিয়ারের রহস্য রোনালদোর খাদ্যাভ্যাস, যা জানান সাবেক শেফ

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫, শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট সময় ১২:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬