ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরিষাবাড়ীতে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে ৪০ কোটি টাকা হাতিয়ে নিল দুই সমবায় সমিতি যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছেড়েছেন ইরানি প্রতিনিধিরা মুন্সিগঞ্জের জেলা রেজিস্ট্রার রমজান খানের বিরুদ্ধে বদলি বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতার ১৬,৫০০ লিটার চোরাই জেট ফুয়েল জব্দ, মূল হোতারা অধরা শিক্ষক-কর্মচারীদের ১০ দফা দাবি জানিয়ে ময়মনসিংহে শিক্ষক সম্মেলন কুমিল্লা-সিলেট মহাসড়কের ছোটশালঘরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু গ্রামের মেঠোপথ থেকে কৃষি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কৃষিবিদ পরেশ চন্দ্র দাস ঈশ্বরদীতে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ লিখে আত্মহত্যা যুবকের শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত আশুলিয়া, কাভার্ডভ্যানে আগুন; ছুটি ২০০ কারখানায়

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতার ১৬,৫০০ লিটার চোরাই জেট ফুয়েল জব্দ, মূল হোতারা অধরা

নারায়ণগঞ্জে চোরাই প্রায় ১৬,৫০০ লিটার জেট ফুয়েল জব্দ করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তেলবাহী ট্যাংকলরীর চালক সাগর হোসেন (২৭) কে আটক করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে এজাহার নামীয় ও ২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন ট্যাংকলড়ী ড্রাইভার সাগর হোসেন (২৭), হেলপার দ্বীন ইসলাম (৫২) ও পলাতক আসামি ট্যাংকলড়ীর মালিক আওয়ামী লীগ নেতা ইয়ার হোসেন ভূঁইয়া (৫০)।

শনিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের চিটাগাংরোড শিমরাইল মোড় এলাকা থেকে এই তেল জব্দ করা হয়। জব্দকৃত ট্যাংকলরির নাম্বার চট্ট-মেট্রো ৪১-০৮০৩।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

তিনি জানান, চিটাগাংরোড এলাকা থেকে ১৬,৫০০ লিটার জেটফুয়েল সহ একটি ট্যাংকলরী জব্দ করা হয়েছে। চালক সাগর হোসেনকে আটক করা হয়েছে। এবিষয়য়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ট্যাংকলড়ী মালিক ইয়ার হোসেন ভূঁইয়াকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

এদিকে জব্দকৃত ট্যাংকলরীর মালিক সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকার ইয়ার হোসেন ভূঁইয়া। তিনি ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির গোদনাইল পদ্মা ডিপো শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নাসিক ৬নং ওয়ার্ড এলাকায় তিনি আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।কর্মী সমর্থক নিয়ে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিটি মিছিল মিটিংয়ে তাঁর সক্রিয় উপস্থিতি ছিলো বলে জানিয়েছে স্থানীয়রা। ইরফান ভূঁইয়ার নেতৃত্বে আওয়ামী লীগ পন্থী কুর্মিটোলা ডিপো এভিয়েশন ডিজিএম অনুপ কুমার বড়ুয়া, কুর্মিটোলা ডিপো ইনচার্জ রেদোয়ান ও ডিপার (স্টাফ) আলমগীরের যোগসাজশে রূপগঞ্জ, শ্যামপুর, গাজী ব্রীজ এলাকায় জেট-এ ওয়ান তেল কারসাজিতে জড়িত এ চক্রটি বলে অনুসন্ধানে জানা যায়। এভাবে এ সিন্ডিকেটের তেল চুরির মাধ্যমে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অবিলম্বে এর সাথে জড়িত ইরফান ভূঁইয়া সহ সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে ৪০ কোটি টাকা হাতিয়ে নিল দুই সমবায় সমিতি

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতার ১৬,৫০০ লিটার চোরাই জেট ফুয়েল জব্দ, মূল হোতারা অধরা

আপডেট সময় ০৩:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬