ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী বছর থেকে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের চীনা মন্ত্রীর ঢাকা সফর শুরু আজ, কাল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৮০ বড়লেখায় চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন, ১৮ বাগানে ভোটার প্রায় ৪ হাজার মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ধামরাইয়ে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান শিবগঞ্জে বালু-মাটির নিচে চাপা অবস্থায় জীবিত উদ্ধার কন্যাশিশু ৬১ বিজিবির অভিযানে মাদক ফেলে পালাল পাচারকারীরা রোগীদের ভোগান্তি কমাতে মুগদা হাসপাতালে চালু ই-অ্যাপয়েন্টমেন্ট, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব

১০ লিটার তেলে ৪৬০ মিলিলিটার কম, মতিঝিলের ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

রাজধানীর মতিঝিলে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে অনিয়মের দায়ে চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দুটি তেল সরবরাহকারী ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে মতিঝিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে মেসার্স পূবালী ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এর মধ্যে একটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলিলিটার এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মিলিলিটার তেল কম পাওয়া যায়। এ ছাড়া পরিদর্শনকাজে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া যায়।

এসব অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়ম পাওয়া দুটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী বছর থেকে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

১০ লিটার তেলে ৪৬০ মিলিলিটার কম, মতিঝিলের ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৬:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬