ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী বছর থেকে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের চীনা মন্ত্রীর ঢাকা সফর শুরু আজ, কাল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৮০ বড়লেখায় চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন, ১৮ বাগানে ভোটার প্রায় ৪ হাজার মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ধামরাইয়ে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান শিবগঞ্জে বালু-মাটির নিচে চাপা অবস্থায় জীবিত উদ্ধার কন্যাশিশু ৬১ বিজিবির অভিযানে মাদক ফেলে পালাল পাচারকারীরা রোগীদের ভোগান্তি কমাতে মুগদা হাসপাতালে চালু ই-অ্যাপয়েন্টমেন্ট, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব

ধামরাইয়ে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্টার ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ইটভাটার চিমনি ও ক্লিন ভেঙে ফেলা হয় এবং ভাটার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটার সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকা ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিবেশদূষণ রোধ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, ধামরাই উপজেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী বছর থেকে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ধামরাইয়ে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬