ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোগীদের ভোগান্তি কমাতে মুগদা হাসপাতালে চালু ই-অ্যাপয়েন্টমেন্ট, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব অতিরিক্ত সচিব পদোন্নতিতে তদবিরের দৌড়ঝাঁপ, আলোচনায় আওয়ামী আমলের দুর্নীতিবাজ কর্মকর্তারা দিনাজপুর-নেত্রকোনা পেরিয়ে জামালপুর,সার্ভেয়ার আল-আমিনকে ঘিরে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পরিত্যক্ত ৫৪ সরকারি বাসায় অনিয়মের প্রমাণ পেল দুদক এসআরবির প্রধান পদে পরিবর্তন, দায়িত্ব পেলেন ফারুক আহমেদ ‘আওয়ামী লীগের দোসর’ তকমা দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, ১০ লাখ নিয়ে বাকি টাকা নিতে গিয়ে ধরা ডিএসসিসিতে ই-রিকশা নিবন্ধন শুরু, আবেদন করলেই মিলবে না অনুমতি ঝাড়ফুঁকের নামে কিশোরীকে বশ, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক কবিরাজের! বিক্রি হবে শেখ হাসিনার সম্পত্তি, অর্ধেক অর্থ পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার আমতলীতে ডিবি পুলিশের অভিযানে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বিক্রি হবে শেখ হাসিনার সম্পত্তি, অর্ধেক অর্থ পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ থেকে ১২ জন আসামির সম্পত্তি বিক্রির অর্থের অর্ধেক দেওয়ার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারের মধ্যে অর্থ বিতরণের নির্দেশনা রয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, আসামিরা নির্ধারিত ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করেননি। তাই তারা আপিল করবেন না বলে ধরে নেওয়া হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

তিনি আরও বলেন, আসামিরা তাদের সম্পত্তি বিক্রি করে দিতে পারেন- এমন আশঙ্কা রয়েছে। এ কারণে পলাতক আসামিদের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে চিঠি দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোগীদের ভোগান্তি কমাতে মুগদা হাসপাতালে চালু ই-অ্যাপয়েন্টমেন্ট, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব

বিক্রি হবে শেখ হাসিনার সম্পত্তি, অর্ধেক অর্থ পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার

আপডেট সময় ০৬:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬