ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে ওজোপাডিকোর প্রকৌশলী মেহেদীর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ জানুয়ারি থেকে নতুন মজুরি, বৃহস্পতিবার কাজে ফেরার আহ্বান শ্রমিকদের একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বিএনপিকে দুর্বল ভাবলে বোকার স্বর্গে বাস করছেন: ডিএসসিসি প্রশাসক পোশাকশিল্পে চলমান পরিস্থিতি স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজাহানপুরে রাজউকের নকশা লঙ্ঘন করে ১০ তলা ভবন নির্মাণ, নেপথ্যে অর্থ লেনদেনের অভিযোগ চীনা মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আহ্বান অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান গড়ছে সশস্ত্র বাহিনী ফায়ার সার্ভিসে গুরুত্বপূর্ণ পদে পদায়নে তদবির, মামুনুর রশিদকে ঘিরে অনিয়মের অভিযোগ ট্রাম্পের রিপাবলিকানদের পরাজয়ে তেহরানে ইরানিদের উল্লাস

চট্টগ্রামে পরিত্যক্ত ৫৪ সরকারি বাসায় অনিয়মের প্রমাণ পেল দুদক

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিজিএস কলোনিতে গণপূর্ত বিভাগের পরিত্যক্ত ঘোষিত ৫৪টি সরকারি বাসা অবৈধভাবে ভাড়া দেওয়া, উপভাড়া (সাবলেট) প্রদান এবং সরকারি সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২ নভেম্বর) দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সরকারি আবাসন পরিদপ্তর ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে কলোনির পরিত্যক্ত ঘোষিত সরকারি বাসাগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় বেশ কয়েকটি বাসায় বরাদ্দপত্র ছাড়াই ব্যক্তি ও পরিবারকে অবৈধভাবে বসবাস করতে দেখা যায়। রেকর্ডপত্র যাচাই ও জিজ্ঞাসাবাদে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির বাসা অন্যের কাছে উপভাড়া দেওয়ার প্রমাণও পায় দুদক।

এ ছাড়া গণপূর্ত বিভাগ কোনো ভবনকে পরিত্যক্ত ঘোষণা করার পরও একই ভবনে সরকারি আবাসন পরিদপ্তরের পক্ষ থেকে বাসা বরাদ্দ দেওয়ার বিষয়টি উঠে আসে। পরিত্যক্ত ঘোষিত বাসাগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ চালু থাকার প্রমাণও পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

এসব অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়-দায়িত্ব খতিয়ে দেখে সংগৃহীত রেকর্ডপত্র ও প্রমাণাদি পর্যালোচনার পর কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

এদিকে, একই দিন ঠাকুরগাঁও সদর উপজেলার ৮ নম্বর রহিমানপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাস্তা নির্মাণ প্রকল্পে অনুমোদিত নকশা ও প্রাক্কলনের সঙ্গে কাজের মান ও পরিমাপে অসংগতির অভিযোগে আরেকটি অভিযান পরিচালনা করে দুদক।

অভিযানকালে দুজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে নির্মাণকাজের স্থান পরিদর্শন করা হয় এবং নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নথিপত্র যাচাই ও নমুনার পরীক্ষাগারে পরীক্ষার ফলাফল পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেবে এনফোর্সমেন্ট টিম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে ওজোপাডিকোর প্রকৌশলী মেহেদীর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

চট্টগ্রামে পরিত্যক্ত ৫৪ সরকারি বাসায় অনিয়মের প্রমাণ পেল দুদক

আপডেট সময় ০৭:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬