যারা বিএনপিকে দুর্বল মনে করেন, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
বুধবার (৪ নভেম্বর) সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর মতিঝিলে আয়োজিত স্মরণসভা ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
আব্দুস সালাম বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার গ্যাসকূপ খনন না করায় গ্যাসের দাম বেড়েছে। বর্তমান সরকার গ্যাসকূপ খননের উদ্যোগ নিচ্ছে।
তিনি আরও বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে বিরোধী দলকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে।
নিজস্ব প্রতিবেদক 

























