ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি ঢাবিতে ৯ ককটেল বিস্ফোরণ: আটক তিনজনের পরিচয় জানা গেল দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি সরকারি ওষুধ কেনা-বিতরণে অনিয়মের অভিযোগ, রাজস্থলী হাসপাতালে দুদকের অভিযান এলজিইডির উদ্যোগে পঞ্চগড়ে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন আ.লীগের ফিরে আসা জনগণ মেনে নেবে না: রিজভী ২০২৯ সালের নির্বাচনে মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী দীপকের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা নিয়ে ক্ষোভ, ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ফ্লাইওভার থেকে পল্লবী থানায় ককটেল নিক্ষেপ দুই সপ্তাহের প্রশিক্ষণে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

ঢাকা মেডিকেলে অনিয়ম-দুর্নীতির অভিযোগ শুনলেন দুদক চেয়ারম্যান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগসহ পাশের আরও দুটি বিভাগ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে কমিশনের সদস্যরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে চেয়ারম্যানের সঙ্গে ছিলেন সংস্থাটির দুই কমিশনার ড. জাহাঙ্গীর হোসেন ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং দুদক সচিব মো. সাইদুর রহমান খান।

পরিদর্শনকালে দুদক চেয়ারম্যান ও কমিশনাররা রোগী এবং তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তাঁরা জরুরি বিভাগের সেবা কার্যক্রমও সরাসরি প্রত্যক্ষ করেন। এ সময় রোগী ও তাঁদের স্বজনদের কাছে হাসপাতালের চিকিৎসাসেবা এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান।

রোগী ও তাঁদের স্বজনেরা হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও ভোগান্তির অভিযোগ তুলে ধরেন। তাঁদের অভিযোগের মধ্যে ছিল দালালদের দৌরাত্ম্য, চিকিৎসকদের অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা এবং চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীদের নানা ধরনের ভোগান্তি।

এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। পরিদর্শনকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান সংশ্লিষ্টদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি

ঢাকা মেডিকেলে অনিয়ম-দুর্নীতির অভিযোগ শুনলেন দুদক চেয়ারম্যান

আপডেট সময় ০২:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬