ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি ঢাবিতে ৯ ককটেল বিস্ফোরণ: আটক তিনজনের পরিচয় জানা গেল দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি সরকারি ওষুধ কেনা-বিতরণে অনিয়মের অভিযোগ, রাজস্থলী হাসপাতালে দুদকের অভিযান এলজিইডির উদ্যোগে পঞ্চগড়ে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন আ.লীগের ফিরে আসা জনগণ মেনে নেবে না: রিজভী ২০২৯ সালের নির্বাচনে মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী দীপকের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা নিয়ে ক্ষোভ, ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ফ্লাইওভার থেকে পল্লবী থানায় ককটেল নিক্ষেপ দুই সপ্তাহের প্রশিক্ষণে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা নিয়ে ক্ষোভ, ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জেলা ছাত্রদল। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আল্টিমেটামের কথা জানায় সংগঠনটি।

গতকাল ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ছবি না থাকা এবং এক বক্তার ‘জাতির পিতা’ হিসেবে বারবার বিতর্কিত সম্বোধন করার প্রতিবাদে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছিল জেলা ছাত্রদল। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসকের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করে তাকেই আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের এই আল্টিমেটাম দেওয়া হলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি মূল ব্যানার থেকে বাদ দেওয়া এবং এক বক্তার অগ্রহণযোগ্য বক্তব্যের সময় জেলা প্রশাসক রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করেছেন, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে পদ থেকে অপসারণ করতে হবে। অন্যথায় দাবি আদায়ে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে।

জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম। জেলা ছাত্রদলের সভাপতি সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি

ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা নিয়ে ক্ষোভ, ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট সময় ০৯:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬