রোববার (৮ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত সদর উপজেলার জয়ানগর মীরপাড়া বটতাহাট এলাকায় মঈন আলীর নিজ বসতবাড়িতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটক মঈন আলী ওই এলাকার মৃত ওমর আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ৭ গ্রাম হেরোইন, ১৩০ পিস ইয়াবা, নগদ ৯ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মো. জাহিদ হাসান-চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 






















