ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি ঢাবিতে ৯ ককটেল বিস্ফোরণ: আটক তিনজনের পরিচয় জানা গেল দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি সরকারি ওষুধ কেনা-বিতরণে অনিয়মের অভিযোগ, রাজস্থলী হাসপাতালে দুদকের অভিযান এলজিইডির উদ্যোগে পঞ্চগড়ে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন আ.লীগের ফিরে আসা জনগণ মেনে নেবে না: রিজভী ২০২৯ সালের নির্বাচনে মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী দীপকের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা নিয়ে ক্ষোভ, ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ফ্লাইওভার থেকে পল্লবী থানায় ককটেল নিক্ষেপ দুই সপ্তাহের প্রশিক্ষণে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

এলজিইডির উদ্যোগে পঞ্চগড়ে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক তিনটি অনুষ্ঠানের মাধ্যমে এসব সড়কের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রকল্পের আওতায় উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদ থেকে বেরুবাড়ী সড়ক হয়ে জয়বাংলাহাট পর্যন্ত ২ হাজার ৯৬০ মিটার সড়ক উন্নয়ন করা হবে। এ ছাড়া অমরখানা ইউনিয়নের কাজিরহাট থেকে মডেলহাট জিসি, খালপাড়া কমিউনিটি ক্লিনিক হয়ে মহারাজাহাট ও আবালুপাড়া পর্যন্ত দুটি অংশে সড়ক উন্নয়ন করা হবে। এর মধ্যে একটি অংশের দৈর্ঘ্য ১ হাজার ৩৮০ মিটার এবং অপর অংশের দৈর্ঘ্য ৩ হাজার ৫১০ মিটার। অন্যদিকে, চাকলাহাট গার্লস উচ্চবিদ্যালয় থেকে নতুনবন্দর সড়ক হয়ে মেহেরপাড়া পর্যন্ত ৩ হাজার ২০০ মিটার সড়ক উন্নয়ন করা হবে। সব মিলিয়ে প্রায় ১১ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ বাস্তবায়িত হবে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, তিনটি সড়কের উন্নয়নকাজের মোট প্রাক্কলিত ব্যয় ১৩ কোটি ২৯ লাখ ৭ হাজার টাকা। তবে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ২৫৮ টাকা ৬১ পয়সা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পঞ্চগড় এসব কাজ বাস্তবায়ন করছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, সদর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রমজান আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, জেলা বিএনপির সদস্য শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক, যুবনেতা হায়াতুন আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মজিদ বলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নওশাদ জমিরকে এলাকার মানুষ যে সম্মান দিয়েছেন, এলাকার উন্নয়নের মাধ্যমে তার প্রতিদান দিতে তিনি বদ্ধপরিকর। এ সময় তিনি নওশাদ জমিরের হাতকে আরও শক্তিশালী করতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করা সড়কগুলোর উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা অসংগতি দেখা গেলে তা উপজেলা প্রশাসনকে জানাতে হবে। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়কগুলো উন্নত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি

এলজিইডির উদ্যোগে পঞ্চগড়ে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

আপডেট সময় ০৯:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬