ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিপিডিসির এমডি পদে পছন্দের ব্যক্তি বসানোর তোড়জোড় রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধ ও ইসরায়েল ইস্যু: ভ্যান্স চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, ৩ মাসে ৫৮ কোটি টাকা আদায় ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, আহত পুলিশ সদস্য মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার পরিচালক রাজিয়া সুলতানার ঘুষ বাণিজ্যের নানা কৌশল অপরাধ দমনে লালপুর পুলিশের রাতদিন অভিযান, প্রশংসায় ওসি শফিকুল কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে আটক ২৯৯ জন বছরখানেক ধরে নয়াগ্রাম বিওপির সামনে পড়ে আছে জব্দ ট্রাক-পিকআপ, ভোগান্তিতে বিজিবি ও গ্রামবাসী উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গণপিটুনি

ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, আহত পুলিশ সদস্য

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এতে মো. এনামুল নামে পুলিশের এক কনস্টেবল (গাড়িচালক) আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়। আর্মি গলফ ক্লাবের সামনে থাকা পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে এ ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়িতে থাকা চালক পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে বিস্ফোরণ ঘটলে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে।

পরে তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাঁকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশে এ ঝটিকা মিছিল বের করা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মুখে সংগঠনটির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিপিডিসির এমডি পদে পছন্দের ব্যক্তি বসানোর তোড়জোড়

ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, আহত পুলিশ সদস্য

আপডেট সময় ১২:৪১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬