ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি ঢাবিতে ৯ ককটেল বিস্ফোরণ: আটক তিনজনের পরিচয় জানা গেল দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি সরকারি ওষুধ কেনা-বিতরণে অনিয়মের অভিযোগ, রাজস্থলী হাসপাতালে দুদকের অভিযান এলজিইডির উদ্যোগে পঞ্চগড়ে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন আ.লীগের ফিরে আসা জনগণ মেনে নেবে না: রিজভী ২০২৯ সালের নির্বাচনে মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী দীপকের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা নিয়ে ক্ষোভ, ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ফ্লাইওভার থেকে পল্লবী থানায় ককটেল নিক্ষেপ দুই সপ্তাহের প্রশিক্ষণে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

বছরখানেক ধরে নয়াগ্রাম বিওপির সামনে পড়ে আছে জব্দ ট্রাক-পিকআপ, ভোগান্তিতে বিজিবি ও গ্রামবাসী

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) কর্তৃক ভারতীয় জিরাসহ জব্দ করা একটি বড় ট্রাক ও একটি পিকআপ প্রায় বছরখানেক ধরে নয়াগ্রাম বিওপির ফটকের সামনে পড়ে আছে।

বিজিবির কাছে জানতে চাইলে তারা জানায়, জব্দ করা গাড়ি দুটি অনেক আগেই কাস্টমসে জমা দেওয়া হয়েছে। কিন্তু শেওলা কাস্টমস কর্তৃপক্ষ গাড়িগুলো সরানোর ব্যবস্থা করছে না। একদিকে বিওপির সামনে ট্রাক ও পিকআপ পড়ে থাকায় বিজিবি সদস্যদের চলাচল এবং গ্রামের সাধারণ মানুষের যাতায়াতে ব্যাঘাত ঘটছে।

এ বিষয়ে শেওলা কাস্টমসের এআরও মমিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, একবার গাড়ি দুটি নিলামে তোলা হয়েছিল। একজন ব্যক্তি নিলামে গাড়ি দুটি পেলেও পরবর্তী সময়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারেননি। ফলে তাঁর জামানতের টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এখন আবার নতুন করে নিলামের তারিখ নির্ধারণ করা হবে। তবে এ প্রক্রিয়ায় আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

স্থলবন্দর ও কাস্টমস কর্মকর্তাদের গাফিলতির কারণেই গাড়িগুলো এভাবে পড়ে আছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সচেতন মহলের অভিমত, কাস্টমসের কর্মকর্তারা সরকারি কোষাগার থেকে নিয়মিত বেতন-ভাতা পেলেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন না; বরং নিজেদের ইচ্ছামতো কাজ করছেন।

দ্রুত গাড়িগুলো সরানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি

বছরখানেক ধরে নয়াগ্রাম বিওপির সামনে পড়ে আছে জব্দ ট্রাক-পিকআপ, ভোগান্তিতে বিজিবি ও গ্রামবাসী

আপডেট সময় ১১:৫৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬