ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০ লিটার তেলে ৪৬০ মিলিলিটার কম, মতিঝিলের ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা স্পিকারের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ ও পরামর্শ বক্স বিতরণ করল জেলা পরিষদ জমি দখল করতে শতাধিক ফলগাছের সর্বনাশ করলেন ইসলামী আন্দোলনের নেতা কামরুজ্জামান জাতীয় সংসদ ভবনে বসছে সোলার প্যানেল, বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ সিদ্ধান্ত রাজধানীর তালতলা সুপার মার্কেটে চাঁদাবাজি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ বড়লেখায় প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ ভরির বেশি স্বর্ণ তেঁতুলিয়া ডাকবাংলোর আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ইরানের সঙ্গে যুদ্ধ চায় না আমিরাত, তবে ‘খারাপ পরিস্থিতির’ প্রস্তুতি

বড়লেখায় প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ ভরির বেশি স্বর্ণ

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে প্রতারণা ও আত্মসাৎ মামলার রহস্য উদ্‌ঘাটনসহ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের হেফাজত থেকে আত্মসাৎ করা ৫ ভরি ৬ আনা ২ রতি ২ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

বড়লেখা থানা সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছিল। এমন একটি অভিযোগের ভিত্তিতে থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই চক্রের তিন পুরুষ ও এক নারীসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আত্মসাৎ করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের মধ্যে রয়েছে চেইন ও কানের দুল।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। প্রতারক চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ লিটার তেলে ৪৬০ মিলিলিটার কম, মতিঝিলের ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

বড়লেখায় প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ ভরির বেশি স্বর্ণ

আপডেট সময় ০৫:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬