ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে: গোলাম পরওয়ার বাগেরহাটের রামপালে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক বিতরণ তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা অদম্য ইচ্ছাশক্তিতে ৫২ বছর বয়সে এইচএসসি পাস শেফালীর দুদকের জালে প্রকৌশলী শামসুল আরেফিন, ঢাকায় ফেরার রহস্য কী? বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন এবার ঢাকা মেডিকেলের ৩০০ কোটি টাকার প্রকল্পে প্রকৌশলী মাসুদ রানার নজর সৌদিতে হত্যা করে মরুভূমিতে বালুচাপা, জসিমের মরদেহ এলো দেশে নওগাঁয় রাতভর ডিবি পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

সৌদিতে হত্যা করে মরুভূমিতে বালুচাপা, জসিমের মরদেহ এলো দেশে

শনিবার (৩১ অক্টোবর) তার মরদেহ দেশে পৌঁছায়। ইতোমধ্যে দাফন সম্পন্ন হয়েছে। নিহত জসিম উদ্দিন মতলব উত্তর উপজেলার ঘাসিরচর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
স্বজনরা জানায়, ১৯ সেপ্টেম্বর প্রায় চার লাখ টাকা পাঠানোর উদ্দেশ্যে এক সহকর্মীর সঙ্গে বের হয়ে নিখোঁজ হন তিনি। কয়েক দিন পর সৌদি আরবের আল কাসিম এলাকার একটি মরুভূমি থেকে বালুচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাব্বির নামে একজনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।

জসিমের মরদেহ দেশে আনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে স্থানীয় সাংবাদিক মাধ্যমে পরিবারের সদস্যরা বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এর সহযোগিতায় মরদেহ দেশে আনা হয়।

এদিকে জানাজা শেষে প্রতিমন্ত্রী নুরুল হক নুর নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন। দীর্ঘ অপেক্ষার পর স্বজনের মরদেহ ফিরে পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জসিমের পরিবার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে: গোলাম পরওয়ার

সৌদিতে হত্যা করে মরুভূমিতে বালুচাপা, জসিমের মরদেহ এলো দেশে

আপডেট সময় ০৪:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬