ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন এবার ঢাকা মেডিকেলের ৩০০ কোটি টাকার প্রকল্পে প্রকৌশলী মাসুদ রানার নজর সৌদিতে হত্যা করে মরুভূমিতে বালুচাপা, জসিমের মরদেহ এলো দেশে নওগাঁয় রাতভর ডিবি পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বড়লেখায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন, যুব ঋণের চেক বিতরণ বান্দরবানে ডেপুটি রেঞ্জার রাশেদুজ্জামানকে ঘিরে সংরক্ষিত বন উজাড়ের অভিযোগ জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও বকেয়া বেতন না দেওয়ার অভিযোগ ছয় বছরের ছেলেকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা, স্বামীকে লিখলেন ‘তুমি আবার বিয়ে কোরো’ কালিয়াকৈরে গোডাউনে আগুন, আটকে দেওয়া হলো ফায়ার সার্ভিসের গাড়ি ডিপিডিসি প্রকৌশলী হাবিবুল্লাহর মেগা অনিয়ম ও চরম দুর্নীতির বিস্তারিত খতিয়ান

জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও বকেয়া বেতন না দেওয়ার অভিযোগ

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে অবৈধভাবে চাকরিচ্যুত করা এবং বকেয়া বেতন পরিশোধ না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছেন হাসপাতালের মেডিকেল প্রমোশন অফিসার সৈয়দ আশিক মাহমুদ।

অভিযোগটি নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১২৪ক ধারা অনুযায়ী আপস-মীমাংসার উদ্যোগ নিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জামালপুর কার্যালয়।

অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) মিজানুর রহমান স্বাক্ষরিত ২৮ অক্টোবর ২০২৬ তারিখের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, অভিযোগকারী সৈয়দ আশিক মাহমুদ তাঁকে বেআইনিভাবে চাকরিচ্যুত করার অভিযোগ তুলে বকেয়া বেতন পরিশোধ এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

এ বিষয়ে আগামী ১৫ নভেম্বর ২০২৬, রোববার সকাল ১১টায় জামালপুর শহরের ময়মনসিংহ রোডের ফুলবাড়িয়ায় বুলবুল ভবনের দ্বিতীয় তলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ে আপস-মীমাংসা সভা আহ্বান করা হয়েছে।

নোটিশে হাসপাতালের মালিক, পরিচালক বা ব্যবস্থাপককে অভিযোগকারীর ব্যক্তিগত নথিপত্রসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ড ও রেজিস্টার নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মনোনীত যোগ্যতম কোনো প্রতিনিধিকে সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন

জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও বকেয়া বেতন না দেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৩:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬