“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বড়লেখার আয়োজনে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, ক্রেস্ট এবং যুব ঋণ ও অনুদানের চেক বিতরণ করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং যুব সংগঠনের সদস্যরা অংশ নেন। অংশগ্রহণকারীদের সবার মাথায় ছিল কমলা রঙের ক্যাপ এবং হাতে ছিল ব্যানার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। এতে সভাপতিত্ব করেন এস.এম. জামালুদ্দিন।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবকদের মধ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণ ও অনুদানের চেক এবং সফল যুব সংগঠকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আজাদ বাহার জামালী-বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 



















