ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন গঙ্গাচড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে আটক ২ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রমিক আন্দোলনের আড়ালে ছদ্মবেশে মাঠে সক্রিয় ছাত্রলীগ কালুখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন কুমিল্লায় দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, আটক ৪; বিশেষ অভিযানে আটক ২৩৬ জামালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক লীগ নেত্রী পুতুল রাণী গ্রেপ্তার কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দুই নেতাকে অব্যাহতি মুজিবনগর সীমান্তে ৭ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ২ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে: গোলাম পরওয়ার

মুজিবনগর সীমান্তে ৭ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ২

মেহেরপুরের সীমান্তে সাত কোটি ৩৫ লাখ টাকার ৩২টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১০ থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে, এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল ওই এলাকায় আগে থেকেই অবস্থান নেয়। রোববার দুপুরে একটি ব্যাগ নিয়ে দুই ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. আসাদুল (৫০) এবং একই গ্রামের মাদারের ছেলে মো. জুয়েল হোসেন (৩০)। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ৩২টি স্বর্ণের বারের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য সাত কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানের চেষ্টা নস্যাৎ করা হয়েছে। অভিযানে ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান, মাদক পাচারসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আটক দুই ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

মুজিবনগর সীমান্তে ৭ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ২

আপডেট সময় ০৫:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬