ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অদম্য নারী সুনন্দা সরকার প্রমা: মোহনগঞ্জ পাইলট থেকে বিসিএস প্রশাসন ক্যাডারে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো ঋণের চেক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণে বরখাস্ত ভাঙ্গার শিক্ষক নজরুল ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন গঙ্গাচড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে আটক ২ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রমিক আন্দোলনের আড়ালে ছদ্মবেশে মাঠে সক্রিয় ছাত্রলীগ কালুখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন কুমিল্লায় দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, আটক ৪; বিশেষ অভিযানে আটক ২৩৬ জামালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক লীগ নেত্রী পুতুল রাণী গ্রেপ্তার

কুমিল্লায় দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, আটক ৪; বিশেষ অভিযানে আটক ২৩৬

কুমিল্লার টমছম ব্রিজ এলাকায় একটি পরিত্যক্ত ভবনের ছাদে দেশীয় অস্ত্র হাতে ৮-১০ জন কিশোরের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাং ‘এসবিএস’ (SBS) গ্রুপের তিনজন এবং ‘সিটিজি’ (CTG) গ্রুপের একজন সদস্য রয়েছে।

সদর দক্ষিণ থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে, এলাকায় নিজেদের আধিপত্য ও অবস্থান জানান দিতে গত শুক্রবার তারা ওই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কিশোর অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় ৩১ অক্টোবর রাতভর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে বখাটেদের উৎপাত রয়েছে—এমন এলাকা ও বিভিন্ন আড্ডাস্থলে তল্লাশি চালিয়ে মোট ২৩৬ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১০৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে, প্রাথমিকভাবে অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ১২৯ জনকে মুচলেকা নিয়ে স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধ, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পুলিশের এমন অভিযানে অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য নারী সুনন্দা সরকার প্রমা: মোহনগঞ্জ পাইলট থেকে বিসিএস প্রশাসন ক্যাডারে

কুমিল্লায় দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, আটক ৪; বিশেষ অভিযানে আটক ২৩৬

আপডেট সময় ০৬:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬