ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরের কালীগঞ্জে ৪০ বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ ওয়ালটনের বিরুদ্ধে ৭ নভেম্বর সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ তাড়াইলে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের সরবরাহ শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনে ছাত্রলীগ নেতার স্লোগান অদম্য নারী সুনন্দা সরকার প্রমা: মোহনগঞ্জ পাইলট থেকে বিসিএস প্রশাসন ক্যাডারে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো ঋণের চেক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণে বরখাস্ত ভাঙ্গার শিক্ষক নজরুল

দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো ঋণের চেক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা শেষে যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। তিনি সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি মাদকের ভয়াবহতা ও নিয়ন্ত্রণে সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি, বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বার অব কমার্সের পরিচালক ও ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু; উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল; পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা; যুবদলের সদস্যসচিব ও মরিচা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী; নির্বাহী সদস্য ও মেয়র পদপ্রার্থী বাবু সুভাষ দাস; সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অংশীজন (স্টেকহোল্ডার) ও বিভিন্ন দপ্তরের প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে ৪০ বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ ওয়ালটনের বিরুদ্ধে

দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো ঋণের চেক

আপডেট সময় ০৬:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬