ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটি, কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে : রাশেদ খাঁন ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ছুটি ২৯ দিন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী তালতলীতে পরিত্যক্ত ঘরকে গুদাম দেখিয়ে ডিলার নিয়োগ, তালিকায় চেয়ারম্যানপুত্রও কালুখালীতে জাতীয় যুব দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ পার্বতীপুরে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ এক কোটি টাকা যৌতুক দাবির অভিযোগ, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

গঙ্গাচড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে আটক ২

রংপুরের গঙ্গাচড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সাইফুন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মহানন্দের ছেলে চিনিবাবু (৩৫) এবং একই এলাকার প্রামাণিকপাড়া গ্রামের মৃত মোস্তাকিমের ছেলে মোতাকাব্বির (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় ওই দুই ব্যক্তিকে প্রকাশ্যে গাঁজা সেবন করতে দেখা যায়। পরে তাঁদের আটক করে গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২১ নম্বর ক্রম অনুযায়ী তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাবুর বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটি, কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি

গঙ্গাচড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে আটক ২

আপডেট সময় ০৬:২৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬