ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালতলীতে পরিত্যক্ত ঘরকে গুদাম দেখিয়ে ডিলার নিয়োগ, তালিকায় চেয়ারম্যানপুত্রও কালুখালীতে জাতীয় যুব দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ পার্বতীপুরে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ এক কোটি টাকা যৌতুক দাবির অভিযোগ, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা দেশের জন্যও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে: এমপি এমরান চৌধুরী ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী ১০০ পিস ইয়াবাসহ বিএনপি কার্যালয়ের সামনে আটক ব্যক্তি, ছাড়াতে কর্মকর্তার তদবিরের অভিযোগ

দেশের জন্যও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, কেবল পাসের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য। পাস করলাম, ভালো গ্রেড পেলাম, কিন্তু চাকরির ইন্টারভিউতে গিয়ে কিছুই পারলাম না—এটা কাম্য নয়। এ ধরনের শিক্ষা সরকার চায় না। ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে মেধাবী শিক্ষার্থী ও প্রকৃত সুনাগরিক তৈরি করতে হবে।

সোমবার (২ নভেম্বর) গোলাপগঞ্জ পৌর এলাকার জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী।

এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন, এবারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে। সরকার শিক্ষার প্রসার ঘটানোর জন্য ১ লাখ ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

মিডডে মিলের কথা উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী সময়ে শিক্ষার্থীরা স্কুলব্যাগ, জুতা ও ইউনিফর্ম পাবে। মেয়েদের জন্য সরকার স্নাতক পর্যন্ত বিনা মূল্যে পড়াশোনার উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের শুধু বিদেশে গেলেই চলবে না, ভালোভাবে লেখাপড়া করে দেশের জন্যও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। এটি তাদের জন্য অভিশাপ। এ ব্যাপারে অভিভাবকদের সতর্ক হতে হবে।

সরকার পরিচালনার বিষয়ে সংসদ সদস্য বলেন, সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা হয়। কিন্তু রাষ্ট্রের প্রশ্নে আমরা সবাই এক। কারণ, প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম স্লোগান—‘সবার আগে বাংলাদেশ’। তাই সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে।

বিদ্যালয়ের শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবেদ আলী, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জালাল উদ্দিন আহমদ, মো. আব্দুল কাদির ও মো. ইখতিয়ার উদ্দিন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালতলীতে পরিত্যক্ত ঘরকে গুদাম দেখিয়ে ডিলার নিয়োগ, তালিকায় চেয়ারম্যানপুত্রও

দেশের জন্যও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে: এমপি এমরান চৌধুরী

আপডেট সময় ০৭:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬