ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিয়ানমারে ক্লিনিক ও স্কুলে বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫ এলপিজির মূল্যবৃদ্ধিতে জনজীবনে নতুন সংকটের আশঙ্কা গোলাম পরওয়ারের প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটি, কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে : রাশেদ খাঁন ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ছুটি ২৯ দিন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী তালতলীতে পরিত্যক্ত ঘরকে গুদাম দেখিয়ে ডিলার নিয়োগ, তালিকায় চেয়ারম্যানপুত্রও কালুখালীতে জাতীয় যুব দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ পার্বতীপুরে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা

কালুখালীতে জাতীয় যুব দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর কালুখালীতে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান এবং ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কালুখালী উপজেলার সেভ দ্য হাঙ্গরি (সাথী) ও সালেহা সামাদ হেলথ সার্ভিসেস চত্বরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. এস. এম. আবু হোসাইন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. মো. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. কমল কুমার দাস, কালুখালী ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল হালিম, কে এম শওকত আলী খান (মাস্টার) এবং কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি মো. নজরুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান, ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি দিনব্যাপী সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। বিশেষ উদ্যোগ হিসেবে তিনজন অসহায় ও দরিদ্র ডেঙ্গু রোগীকে বিনামূল্যে সিবিসি (CBC) ও ডেঙ্গু পরীক্ষা করানো হয়।

বক্তারা বলেন, একটি দক্ষ ও সচেতন যুবসমাজই পারে দেশকে এগিয়ে নিতে। যুবকদের শুধু কর্মসংস্থানের মধ্যেই সীমাবদ্ধ না রেখে মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আয়োজকেরা জানান, যুবসমাজের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সেভ দ্য হাঙ্গরি (সাথী) ও সালেহা সামাদ হেলথ সার্ভিসেসের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, কালুখালী, রাজবাড়ী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে ক্লিনিক ও স্কুলে বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫

কালুখালীতে জাতীয় যুব দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আপডেট সময় ০৮:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬