ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেসির বাঁ পা পেলে থামানো কঠিন হতো: কেইন গণপূর্তে বৈষম্য সৃষ্টির অভিযোগে আলোচনায় নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলী মিয়ানমারে ক্লিনিক ও স্কুলে বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫ এলপিজির মূল্যবৃদ্ধিতে জনজীবনে নতুন সংকটের আশঙ্কা গোলাম পরওয়ারের প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটি, কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে : রাশেদ খাঁন ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ছুটি ২৯ দিন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী তালতলীতে পরিত্যক্ত ঘরকে গুদাম দেখিয়ে ডিলার নিয়োগ, তালিকায় চেয়ারম্যানপুত্রও কালুখালীতে জাতীয় যুব দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ছুটি ২৯ দিন

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ওই বছর মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এই ছুটির মধ্যে চারটি সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, যার মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবার।

তিনি বলেন, বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিনটি সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, যার মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবার।

সচিব বলেন, ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি ২৯ দিন। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটি—তিনটি শুক্রবার ও চারটি শনিবার। সাপ্তাহিক ছুটি বাদে মোট ছুটি ২২ দিন। মন্ত্রিসভা তালিকাটি অনুমোদন করেছে।

ধর্মীয় উৎসব পালনের জন্য সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্মীয় পর্ব অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীরা তাঁদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা একই ধরনের উৎসব উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি পাবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসির বাঁ পা পেলে থামানো কঠিন হতো: কেইন

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ছুটি ২৯ দিন

আপডেট সময় ০৮:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬