ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেসির বাঁ পা পেলে থামানো কঠিন হতো: কেইন গণপূর্তে বৈষম্য সৃষ্টির অভিযোগে আলোচনায় নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলী মিয়ানমারে ক্লিনিক ও স্কুলে বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫ এলপিজির মূল্যবৃদ্ধিতে জনজীবনে নতুন সংকটের আশঙ্কা গোলাম পরওয়ারের প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটি, কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে : রাশেদ খাঁন ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ছুটি ২৯ দিন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী তালতলীতে পরিত্যক্ত ঘরকে গুদাম দেখিয়ে ডিলার নিয়োগ, তালিকায় চেয়ারম্যানপুত্রও কালুখালীতে জাতীয় যুব দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে : রাশেদ খাঁন

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কখনও স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রাশেদ খাঁন বলেছেন, ‘আওয়ামী লীগকে ভয় দেখিয়ে আজকে এনসিপি তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। যার একটি প্রমাণ হলো, নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের দেওয়া গাড়ি ও টাকা ব্যবহার করছেন। অথচ এখন তিনি গরম গরম বক্তব্য দিচ্ছেন।’

সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির হুংকার ছাড়ার একটাই কারণ। আওয়ামী লীগকে তারা বোঝাতে চায়—তোমরা যদি আমাদের নিয়মিত অনুদান ও চাঁদা দেওয়া বন্ধ করে দাও, পেছন থেকে সহযোগিতা না করো, তাহলে কিন্তু খবর আছে।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘তাদের নাকি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে! নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিজ্ঞতা হলো, ছাত্ররাজনীতি করার সময় ল্যাপটপ চুরি করা আর জাতীয় রাজনীতি করার সময় ছাগল চুরি করা। এই অভিজ্ঞতা নিয়েই তিনি নাকি আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও হবেন।’

রাশেদ খাঁন বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলে এ দেশে ছাগল চুরি ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসির বাঁ পা পেলে থামানো কঠিন হতো: কেইন

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে : রাশেদ খাঁন

আপডেট সময় ০৮:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬