ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম নওগাঁর রানীনগর সড়কে ছিনতাইয়ের ঘটনায় দুই ‘হাঁসুয়া বাহিনীর’ সদস্য গ্রেপ্তার বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক মিথ্যা অভিযোগে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে সাময়িক বরখাস্ত কবর থেকে তোলা হবে গণপিটুনিতে নিহত চাঁদপুরের সেলিম খান ও শান্ত খানের মরদেহ

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান

​লক্ষ্মীপুরের কমলনগরে ‘সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান দিবস’ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন ও সার্বিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
​শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোরশেদ আলম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম। পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমে নেতৃত্ব দেন কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম মঞ্জু। পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ফগার মেশিন ব্যবহার করে মশা নিধন করা হয় এবং হাসপাতাল চত্বরকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
​হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী ও স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষের জন্য স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান

আপডেট সময় ০৬:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬