ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম নওগাঁর রানীনগর সড়কে ছিনতাইয়ের ঘটনায় দুই ‘হাঁসুয়া বাহিনীর’ সদস্য গ্রেপ্তার বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক

বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, বিএনপি কোনো খুচরা দল নয়, বিএনপি জনগণের দল। জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, বিএনপি কোনো খুচরা দল নয়, বিএনপি জনগণের দল। জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে। বিএনপি কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা চায় না। বিরোধী দলে থাকাকালে বিএনপি মারামারি করেনি, অস্ত্র হাতে তুলে নেয়নি।

আবদুস সালাম বলেন, জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তাঁর সন্তান তারেক রহমান আজ রাষ্ট্রক্ষমতায়। বিএনপি কারও ওপর কিংবা বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় আসেনি। জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব বিএনপির প্রতিটি নেতা-কর্মীর।

আবদুস সালাম আরও বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছিল। এখন যারা এক দফার কথা বলছে, তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সরানোর জন্য কোনো ষড়যন্ত্র সফল হবে না। পাঁচ বছরের জন্য জনগণ ভোট দিয়ে তাঁকে প্রধানমন্ত্রী বানিয়েছে। আপনি ইচ্ছা করলেও কিছু হবে না। পাঁচ বছর অপেক্ষা করেন।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি এলাকায় বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দল সুসংগঠিত ছিল বলেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পেরেছে। আগামী দিনেও সেই সংগঠনকে শক্তিশালী করে মাঠে-ময়দানে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ

বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

আপডেট সময় ০৭:৫৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬