ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম নওগাঁর রানীনগর সড়কে ছিনতাইয়ের ঘটনায় দুই ‘হাঁসুয়া বাহিনীর’ সদস্য গ্রেপ্তার বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক মিথ্যা অভিযোগে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে সাময়িক বরখাস্ত কবর থেকে তোলা হবে গণপিটুনিতে নিহত চাঁদপুরের সেলিম খান ও শান্ত খানের মরদেহ

নওগাঁর রানীনগর সড়কে ছিনতাইয়ের ঘটনায় দুই ‘হাঁসুয়া বাহিনীর’ সদস্য গ্রেপ্তার

নওগাঁর রানীনগর-আবাদপুকুর আঞ্চলিক সড়কে ছিনতাইয়ের ঘটনায় দুইজন ‘হাঁসুয়া বাহিনীর’ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও রানীনগর থানা পুলিশ।

গত ১৭ সেপ্টেম্বর রাতে বেলঘড়িয়া এলাকায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে কয়েকজন পথচারীর কাছ থেকে টাকা ও ৬-৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় একটি চক্র। এ সময় কয়েকজনকে মারধর ও গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ সেপ্টেম্বর দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন—সান্তাহার চা বাগান কলোনি এলাকার আফসার আলীর ছেলে মনিরুল ইসলাম ওরফে বাইরুল ইসলাম ওরফে বেলাল (৩৮) এবং রানীনগর উপজেলা সদরের ভুতরাজাপুর গ্রামের শহিদুল মন্ডলের ছেলে নাহিদ হাসান (২২)। তাঁদের কাছ থেকে ভুক্তভোগীর একটি মোবাইলসহ কয়েকটি মোবাইল ফোন ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার বাইরুলের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে। নাহিদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার জানান, নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে ছিনতাই ও দস্যুতা দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নওগাঁর রানীনগর সড়কে ছিনতাইয়ের ঘটনায় দুই ‘হাঁসুয়া বাহিনীর’ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬