ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুই কর্মকর্তার ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন আমরা চাই না চিকিৎসার অভাবে কারও মৃত্যু হোক: স্বাস্থ্যমন্ত্রী ২৬৭ কোটি টাকার ঋণ, ১৩৩ কোটি টাকা সুদ মওকুফ চান প্রশাসক ফজলুল হক ছাত্রদলের পরিচয়ে অবৈধ বালু উত্তোলন ও পাচারের অভিযোগ, বেপরোয়া জহির গং সিন্ডিকেট স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়ক পরিবহনমন্ত্রী বাগেরহাটের রামপালে ইতু হত্যা মামলার প্রধান তিন আসামি গ্রেপ্তার তাড়াইলে কলেরা টিকার দ্বিতীয় রাউন্ড নিয়ে পরিকল্পনা ও অ্যাডভোকেসি সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, ১,৩২৪ রোগী; মেঝেতেও চিকিৎসা

বদলগাছীতে ছাত্রলীগের ২ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা।  রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার পুরোনো ব্রিজ এলাকা থেকে তাদের আটক করে থানায় পাঠানো হয়। একই রাতে পুলিশের পৃথক অভিযানে উপজেলা যুবলীগের এক নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃত ছাত্রলীগ কর্মীরা হলেন—উপজেলার হঠাৎপাড়া এলাকার এমরান হোসেনের ছেলে ইমরান হোসেন (২১) এবং সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন (২৩)। তারা উভয়ই উপজেলা ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বদলগাছী থানার অদূরে ছোট যমুনা নদীর নতুন ব্রিজ এলাকায় ছাত্রলীগের কয়েকজন সদস্য মশাল মিছিল বের করেন। পরবর্তীতে সেই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জের ধরে রোববার রাত সাড়ে আটটার দিকে পুরোনো ব্রিজ এলাকায় ইমরান ও আরিফকে দেখতে পেয়ে ছাত্রদলের কর্মীরা তাদের আটক করেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার বিষয়ে মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মুনসুর আলী জানান, আটক ব্যক্তিরা বেশ কিছু দিন ধরে আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিলসহ নানা তৎপরতা চালিয়ে আসছিলেন। সম্প্রতি তাদের মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় এবং তারা এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিসহ অগ্নিসংযোগের পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে আটকের সময় মারধরের বিষয়ে ছাত্রদল নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা ইমরান ও আরিফ নামে দুই যুবককে থানায় সোপর্দ করেছেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, একই রাতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজুকে আটক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুই কর্মকর্তার ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

বদলগাছীতে ছাত্রলীগের ২ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আপডেট সময় ০৪:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬