ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের পরিচয়ে অবৈধ বালু উত্তোলন ও পাচারের অভিযোগ, বেপরোয়া জহির গং সিন্ডিকেট স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়ক পরিবহনমন্ত্রী বাগেরহাটের রামপালে ইতু হত্যা মামলার প্রধান তিন আসামি গ্রেপ্তার তাড়াইলে কলেরা টিকার দ্বিতীয় রাউন্ড নিয়ে পরিকল্পনা ও অ্যাডভোকেসি সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, ১,৩২৪ রোগী; মেঝেতেও চিকিৎসা কমলনগরে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, টিনের চাল কেটে তিন ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি কালিহাতীতে প্রটেকটিভ ইসলামী লাইফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে: রাষ্ট্রপতি জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাগেরহাটের রামপালে ইতু হত্যা মামলার প্রধান তিন আসামি গ্রেপ্তার

বাগেরহাটের রামপালে আলোচিত আহাদ আহমেদ ইতু হত্যা মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুলনার ফুলতলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার দিন সন্ধ্যায় নিজ বাড়ি থেকে মামলার ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কিসমত চণ্ডীতলা গ্রামের জাফর শেখের ছেলে বাকী বিল্লাহ শেখ (৪৭), মাসুম বিল্লাহ (৫২) এবং মাসুম বিল্লাহর স্ত্রী বিউটি খাতুন (৫৮)।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও পুলিশ যৌথভাবে খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা ও লারিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার প্রধান আসামি বাকী বিল্লাহ শেখ ও মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়।

এর আগে হত্যাকাণ্ডের দিন সন্ধ্যায় নিজ বাড়ি থেকে মামলার ৩ নম্বর আসামি বিউটি খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।

রামপাল থানা সূত্রে জানা যায়, গত রবিবার রাতে আহাদ আহমেদ ইতুর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কয়েকজন ব্যক্তি তাকে মারধর এবং ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, “আহাদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন দাস জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও এ-সংক্রান্ত পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের পরিচয়ে অবৈধ বালু উত্তোলন ও পাচারের অভিযোগ, বেপরোয়া জহির গং সিন্ডিকেট

বাগেরহাটের রামপালে ইতু হত্যা মামলার প্রধান তিন আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬