টাঙ্গাইলের কালিহাতীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রটেকটিভ ইসলামী লাইফ বৃত্তি-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রটেকটিভ ইসলামী লাইফ বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা, টাঙ্গাইল ডিজিটাল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবু সায়েম আল সালাউদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু নাসের, কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী এবং প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উন্নয়ন প্রশাসনের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রটেকটিভ লাইফ ইন্স্যুরেন্স (মেট্রো প্রকল্প)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদুল আলম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রটেকটিভ ইসলামী লাইফ বৃত্তি পরিচালনা কমিটির পরিচালক মোহাম্মদ কাসেম মিয়া।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি উপস্থিত সবার মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে।
জীবন আহমেদ রাব্বি, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 




















