ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত: রিজভী আমদানি পণ্য আনলোডের নামে বছরে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ ২০৩০ সালের মধ্যে ৬ কূপ খনন করবে সরকার: তথ্য উপদেষ্টা টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ বিপিএম-সেবা পদক পেলেন ডিআইজি আবদুল মাবুদ দুলাল জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের নারীদের গোলাপি বাসে আয় তলানিতে, দিনে ৫০ হাজার টাকা ভর্তুকি নওগাঁর মান্দায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত অপ্রতিম হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল জন্মভূমিতে দাফন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের

বিপিএম-সেবা পদক পেলেন ডিআইজি আবদুল মাবুদ দুলাল

বাংলাদেশ পুলিশ বাহিনীতে অসামান্য সেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) অর্জন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার কৃতী সন্তান আবদুল মাবুদ (দুলাল)।

তিনি বাংলাদেশ পুলিশের ২০তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। কর্মজীবনে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, সততা ও মানবিক মূল্যবোধের জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে পরিচিত।

নোয়াখালীর সেনবাগ উপজেলার এই কৃতী সন্তান দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া নোয়াখালীর সংগঠন নোয়াখালী জেলা সমিতির প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। সংগঠনটির বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

ডিআইজি আবদুল মাবুদ (দুলাল) বাংলাদেশ পুলিশের অন্যতম মর্যাদাপূর্ণ বিপিএম-সেবা পদক অর্জন করায় নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর এ অর্জন নোয়াখালীর মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয় বলে উল্লেখ করেছেন তাঁরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত: রিজভী

বিপিএম-সেবা পদক পেলেন ডিআইজি আবদুল মাবুদ দুলাল

আপডেট সময় ০১:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬