ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের নারীদের গোলাপি বাসে আয় তলানিতে, দিনে ৫০ হাজার টাকা ভর্তুকি নওগাঁর মান্দায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত অপ্রতিম হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল জন্মভূমিতে দাফন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের টাইফুন দুজুয়ানে বিপর্যস্ত জাপান, নিহত ২ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক যন্ত্র বিকল হয়ে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

অপ্রতিম হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচারসহ চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে নীরবে মিছিলে অংশ নেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন এবং বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান তারা।

শিক্ষার্থীদের চার দফা দাবি

শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘নাহিদা ম্যামের সন্তানদের’ ব্যানারে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো

১. অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন এবং ফাঁসি কার্যকর করতে হবে।

২. কুমিল্লা পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দায় স্বীকার করে প্রত্যাহার করতে হবে।

৩. কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার জন্য স্থায়ী একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করতে হবে।

৪. রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তায় তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন করতে হবে।

আয়োজকরা বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারসহ চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তারা আরও জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

অপ্রতিম হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল

আপডেট সময় ১২:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬