নওগাঁর মান্দায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ফারুক হোসেন (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে মান্দা থানাধীন সাবাইহাট ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেলেও তাঁর পিতার নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাবাইহাট ব্রিজের ওপর ভ্যান ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ফারুক হোসেন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মান্দা ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁ 



















