ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত: রিজভী আমদানি পণ্য আনলোডের নামে বছরে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ ২০৩০ সালের মধ্যে ৬ কূপ খনন করবে সরকার: তথ্য উপদেষ্টা টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ বিপিএম-সেবা পদক পেলেন ডিআইজি আবদুল মাবুদ দুলাল জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের নারীদের গোলাপি বাসে আয় তলানিতে, দিনে ৫০ হাজার টাকা ভর্তুকি নওগাঁর মান্দায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত অপ্রতিম হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল জন্মভূমিতে দাফন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের

২০৩০ সালের মধ্যে ৬ কূপ খনন করবে সরকার: তথ্য উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। পাশাপাশি আরও ৯টি কূপ খননের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকট ও রাশিয়ার জ্বালানি খাতে ইউক্রেনের হামলাসহ বৈশ্বিক নানা কারণে দেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। তবে এতে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি রয়েছে।’

তিনি বলেন, ‘জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা নেবে।’

বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বাংলাদেশ বোয়িং কিনছে—এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে প্রধানমন্ত্রীর এবারের সফরকালে বোয়িং কোম্পানির সঙ্গে কোনো বৈঠক বা নিশ্চিত কর্মসূচির বিষয়ে তিনি অবগত নন।’ তবে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত: রিজভী

২০৩০ সালের মধ্যে ৬ কূপ খনন করবে সরকার: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০১:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬